তিন বছর পর মাঠে ফিরে অঝোরে কাঁদলেন নেইমার, শোনালেন সংগ্রামের গল্প

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০:৫১ এএম


তিন বছর পর মাঠে ফিরে অঝোরে কাঁদলেন নেইমার, শোনালেন সংগ্রামের গল্প
নেইমার জুনিয়র। ছবি: এএফপি

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। দীর্ঘ দিন পর মাঠে নেমে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান এই পোস্টারবয়। সেই সঙ্গে দিনটি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দিন বলে জানিয়েছেন তিনি।

ম্যাচের ৭৫তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার। মার্তিনেলি ও ভিনিসিয়ুসদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করতে কোচ কার্লো আনচেলত্তি তাকে মাঠে নামান। ৭৬ মিনিটে ম্যাথিউস কুনিয়ার পরিবর্তে মাঠে নামার সাথে সাথেই গ্যালারিজুড়ে শুরু হয় করতালি ও উল্লাস। 

দীর্ঘ পুনর্বাসন ও কঠিন লড়াই শেষে জাতীয় দলের হয়ে তার প্রত্যাবর্তন যেন ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য এক নতুন আশার বার্তা হয়ে আসে।

আরও পড়ুন

ম্যাচ মিক্সড জোনে এই ফুটবলার বলেন, আমি অবশ্যই এই দিনটিকে আমার জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর একটি হিসেবে বিবেচনা করতে পারি। কারণ ব্রাজিল জাতীয় দলের জার্সি পরা প্রতিটি ছেলের স্বপ্ন। আমি দীর্ঘ সময় এই জার্সি পরেছি, এখানেই চোট পেয়েছিলাম, অনেক দিন দূরে ছিলাম। 

তিনি বলেন, আমি এটাকে ভীষণভাবে মিস করেছি এবং ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আজ প্রায় তিন বছর পর আবার ফিরতে পেরেছি। আমি খুবই সুখী, আনন্দিত এবং আবেগাপ্লুত। সত্যিই আবেগে ভেসে গিয়েছিলাম।

দলের সঙ্গে থাকলেও প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি। মাঠে ফেরার তাড়নায় ড্রেসিংরুমে একা বসে কেঁদেছিলেন নেইমার। এ সময় সতীর্থরা তাকে সাহস জুগিয়েছিল।

নেইমার বলেন, ড্রেসিংরুমে একা বসে কেঁদেছি, কারণ আবার এসব অনুভূতি ফিরে পাওয়া ছিল এক বিশাল স্বস্তি। জাতীয় দলের জার্সি পরা, বিশ্বকাপে খেলা, এমনকি একদিন বিশ্বকাপ জেতা—এসবই সবসময় আমার স্বপ্ন ছিল। এই অভিজ্ঞতা অসাধারণ। আমাকে উৎসাহ দেওয়া প্রতিটি ব্রাজিলিয়ানকে এবং বিশেষ করে আমার পরিবারকে ধন্যবাদ জানাই।

জাতীয় দলের হয়ে খেলতে পেরে আনন্দিত নেইমার বলেন, মাঠে আমি সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। এটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা। আমি এটাই করতে ভালোবাসি। আমরা জানি ম্যাচে ছোট ছোট বিষয়ও গুরুত্বপূর্ণ। কোনো ভুল করার সুযোগ নেই। যে দল কম ভুল করবে, তারাই এগিয়ে যাবে। সামনে কঠিন ম্যাচ আসছে, তবে আমরা প্রস্তুত।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission