ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হোয়াইটওয়াশ হয়েও সুখবর পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:২৪ পিএম
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সুখবর পেলেন বাংলাদেশ দলের তিন তারকা ক্রিকেটার। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তৌহিদ হৃদয় ও সাইফ হাসান। এ ছাড়াও বোলিং র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

বুধবার (২৪ জুন) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে।

টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে থাকলেও দুই ধাপ পিছিয়ে এখন ২৯ নম্বরে অবস্থা করছেন তানজিদ হাসান তামিম, তার রেটিং পয়েন্ট ৬০২। উন্নতি হওয়া দুই ব্যাটার হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩০ নম্বরে এবং সাইফ হাসান ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৬ নম্বরে। ২ ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে আছেন পারভেজ হোসেন ইমন।

আরও পড়ুন

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে না পারার প্রভাব পড়েছে লিটন দাসের র‍্যাঙ্কিংয়ে। ৭ ধাপ পিছিয়ে এখন রয়েছেন ৬০ নম্বরে। সব মিলিয়ে ৮৭৫ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা।

বোলারদের মধ্যে ৬৬০ রেটিং নিয়ে ২৭ ধাপ এগিয়ে ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নাসুম আহমেদ। মোস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৫ নম্বরে। বোলিং র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান হারিয়েছেন শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনও।

৭ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে রয়েছেন মেহেদী, ৯ ধাপ পিছিয়ে ৩৩-এ আছেন রিশাদ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭৫৩ রেটিং নিয়ে শীর্ষে আফগান স্পিনার রশিদ খান। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩২৮ রেটিং নিয়ে সবার ওপরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল