ব্রাজিল-জাপান ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ

আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৯:৩৪ পিএম


ব্রাজিল-জাপান ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ সোমবার রাত ১১টায় জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হিউস্টন স্টেডিয়ামের এই মহারণের আগে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে চোট কাটিয়ে বদলি হিসেবে মাঠে ফিরেছিলেন ব্রাজিলের নাম্বার টেন। তবে জাপানের বিপক্ষে শুরুর একাদশে তাকে রাখার সম্ভাবনা কম।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার আগের ম্যাচের তুলনায় বেশি সময় খেলতে পারেন, কিন্তু পুরো ৯০ মিনিট খেলার মতো অবস্থায় এখনো পৌঁছাননি তিনি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোলবারের নিচে থাকবেন অ্যালিসন। রক্ষণভাগে দেখা যেতে পারে দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোসকে। মাঝমাঠে থাকবেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা। আক্রমণভাগে রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনহার খেলার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে জাপানও শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে। তবে ইনজুরির কারণে দলের অন্যতম তারকা তাকেফুসা কুবোকে পাচ্ছে না সামুরাই ব্লুরা।

গ্রুপপর্বে ব্রাজিল সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে জাপান। দুই দলের সর্বশেষ দেখায় গত অক্টোবরে প্রীতি ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছিল জাপান।

আরও পড়ুন

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা।

জাপান সম্ভাব্য একাদশ:

জায়ন সুজুকি; হিরোকি ইতো, তাকেহিরো তোমিয়াসু, কো ইতাকুরা; রিৎসু দোয়ান, কাইশু সানো, আও তানাকা, কেইতো নাকামুরা; দাইচি কামাদা, দাইজেন মায়েদা; আয়াসে উয়েদা।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission