ঘরের মাঠে টাইগারদের নিয়ে ছেলেখেলা করল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৫:৫৮ পিএম


ঘরের মাঠে টাইগারদের নিয়ে ছেলেখেলা করল জিম্বাবুয়ে
ছবি: এএফপি

ঘরের মাঠে পাকিস্তানতে হারিয়ে টেস্টে রীতিমতো উড়ছিল বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করার কথা জানিয়েছিলেন ক্রিকেটাররা। তবে পাকিস্তানের পরের সিরিজেই বড় হোঁচট খেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের মাটিতে ২দিন ও ইনিংস ব্যবধানে হেরেছে শান্তবাহিনী।

২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। গতকাল দিনের শেষ ভাগে ৯ ওভার ব্যাট করার সুযোগ পায় তারা। সেই সময়েই হারায় ওপেনার সাদমান ইসলামকে। 

এক উইকেটে ৪০ রান নিয়ে আজ তৃতীয় দিনের শুরু করে দুই সেশনও টিকতে পারল না টাইগাররা। শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয় তারা। ফলে ইনিংস এবং ৮৫ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

আরও পড়ুন

এদিনের শুরুতে দ্বিতীয় ওভারেই হারাতে হয় দ্বিতীয় উইকেট। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের একাদশ ওভারে ব্যাকফুটে থাকা জয় বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হন।

এরপর মুমিনুল হককে ফেরান ব্লেসিং মুজারাবানি। স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন মুমিনুল। দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করান মুজারাবানি। 

বলের লাইনে না গিয়ে ড্রাইভ খেলতে যান মুমিনুল, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় তৃতীয় স্লিপের দিকে। মুমিনুল ফিরে যান ১৩ রান করে। এতে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে পরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তারাও বড় রান করতে ব্যর্থ। শেষ দিকে কোনো ব্যাটারই দায়িত্ব নিয়ে ব্যাট না করায় ইনিংস ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission