এটি আমাদের সবচেয়ে শক্তিশালী দল নয়: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ১২:২৪ পিএম


এটি আমাদের সবচেয়ে শক্তিশালী দল নয়: এমবাপ্পে
ফ্রান্স দল। ছবি: এএফপি

২০১৮ ও ২০২২ সালে পর ২০২৬ বিশ্বকাপেও উড়ছে ফ্রান্স ফুটবল দল। ইতোমধ্যে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফরাসিরা। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তারপরও এই দলেকে সর্বকালের সেরা বলতে নারাজ কিলিয়ান এমবাপ্পে।

বৃহস্পতিবার (৯ জুলাই) মরক্কোকে হারানোর পর দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এমবাপ্পে।

তিনি বলেন, আমি মনে করি না এটি আমাদের সবচেয়ে শক্তিশালী দল। আমি নিজে বিশ্বকাপ জিতেছি এবং রানার্স-আপও হয়েছি। কিন্তু বর্তমান দলের কেউই এখনো চ্যাম্পিয়ন বা রানার্স-আপ হতে পারেনি। তাই এই মুহূর্তে একে সেরা দল বলা যাবে না।

আরও পড়ুন

তবে এমবাপ্পে জানিয়েছেন সেরা হওয়া দৌড়ে রয়েছে এই দলটি। তার ভাষ্য, হ্যাঁ, এই দলটির অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং এর ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। তবে ফুটবলে শক্তিশালী দল তারাই, যারা শেষ পর্যন্ত ট্রফি জেতে। আর এখনো আমাদের পাশে কোনো ট্রফি আমি দেখছি না।

টানা তিনবার সেমিফাইনালের টিকিট পেয়ে মহাখুশি এমবাপ্পে। এ নিয়ে রিয়াল মাদ্রিদ তারকা বলেন, বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া সবসময়ই দারুণ ব্যাপার। দল হিসেবে আমাদের অগ্রযাত্রায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমরা শেষ চারে পৌঁছাতে পেরে অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। এই ম্যাচে ২-০ গোলের ব্যবধানে সেমিফাইনালে নিশ্চিত করেছে তারা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission