ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

চলতি বিশ্বকাপে যেভাবে আর্জেন্টিনার চেয়ে বেশি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:৫১ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে মাঠের লড়াইয়ের আগে প্রস্তুতির দিক থেকে দুই দলের অবস্থানে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।

কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারাতে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে ইংল্যান্ডকে। তবে সেটিই ছিল চলতি আসরে থমাস টুখেলের দলের প্রথম ম্যাচ, যা নির্ধারিত ৯০ মিনিটের বাইরে গড়িয়েছে।

অন্যদিকে আর্জেন্টিনাকে টানা দুটি নকআউট ম্যাচে অতিরিক্ত সময় খেলতে হয়েছে। শেষ ৩২-এ কেপ ভার্দে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দীর্ঘ সময় মাঠে থাকতে হয়েছে লিওনেল স্কালোনির শিষ্যদের। ফলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজসহ দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ওপর শারীরিক চাপ তুলনামূলকভাবে বেশি পড়েছে।

শুধু মাঠে কাটানো সময়ই নয়, বিশ্রামের দিক থেকেও এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার আগে ম্যাচ খেলায় হ্যারি কেইনদের হাতে সেমিফাইনালের আগে কয়েক ঘণ্টা বেশি পুনরুদ্ধারের (রিকভারি) সুযোগ রয়েছে। টুর্নামেন্টের এই পর্যায়ে অতিরিক্ত বিশ্রাম বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে সেমিফাইনালের আগে কয়েক ঘণ্টা বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন হ্যারি কেইনরা। যা টুর্নামেন্টের এই পর্যায়ে বড় সুবিধা হিসেবেই দেখা হচ্ছে।

অন্যদিকে আর্জেন্টিনা কোচিং স্টাফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন খেলোয়াড়দের দ্রুত সতেজ করে তোলা। সেমিফাইনালের আগে চার দিনেরও কম সময় হাতে থাকায় দলের ফিটনেস ও পুনরুদ্ধার প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

তবে ক্লান্তির হিসাবে ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও ভ্রমণের দিক থেকে চিত্র ভিন্ন। চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সবচেয়ে বেশি পথ ভ্রমণ করেছে ইংল্যান্ড। বিভিন্ন ভেন্যুতে খেলতে গিয়ে আকাশপথে প্রায় ১৭ হাজার ৫০০ কিলোমিটার যাত্রা করতে হয়েছে হ্যারি কেইন, বুকায়ো সাকা ও সতীর্থদের।

আরও পড়ুন

সব মিলিয়ে সেমিফাইনালের লড়াই কেবল দুই ফুটবল পরাশক্তির মাঠের দ্বৈরথই নয়, বরং ক্লান্তি, বিশ্রাম, দীর্ঘ ভ্রমণ এবং মানসিক দৃঢ়তারও পরীক্ষা। ইতিহাস, আবেগ ও চিরপ্রতিদ্বন্দ্বিতার রেশ মিলিয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ এখন ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
ফুটবলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন হ্যারি কেইন। দুর্দান্ত পারফরম্যান্সে এবারের ব্যালন ডি’অরের দৌড়েও নিজের অবস্থান শক্ত করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। তবে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি লিওনেল মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতাও তার ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায় হয়ে আছে।
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
কোচ বদলেছে, সময়ও গড়িয়েছে; তবে পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্বে যেন কোনো পরিবর্তন নেই। প্রায় দুই দশক ধরে পর্তুগিজ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই তারকাকে রেখেই আসন্ন উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন নতুন কোচ হোর্হে জেসুস।
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
২০তম এশিয়ান গেমস শুরুর আগেই আবাসন ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছে ভারতীয় অলিম্পিক দল। জাপানের নাগোয়া শহরে এক নারী অ্যাথলেট ও তার পুরুষ কোচকে একই কক্ষ বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তৈরি হয় হট্টগোল।
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
সপ্তাহখানেকের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের।
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আরও পড়ুন
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
ঘরের মাঠে আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ
আগস্টে আর্জেন্টিনার মূল্যস্ফীতি ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন