ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন সিনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫১ এএম
ইয়ানিক সিনার। ছবি: সংগৃহীত

উইম্বলডনের ঘাসের কোর্টে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। রোববার (১২ জুলাই) ফাইনালে জার্মান তারকা আলেক্সান্দার জভেরেভকে ৬-৭ (৭), ৭-৬ (২), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি।

ম্যাচের শুরুতে দারুণ লড়াই উপহার দেন জভেরেভ। তবে তৃতীয় সেটে ঘাসের কোর্টে পিছলে গিয়ে হাঁটুতে আঘাত পাওয়ার পর আর আগের ছন্দে ফিরতে পারেননি তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন সিনার এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে প্রথম টুর্নামেন্টেই দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ইতালিয়ান এই তারকা। লন্ডনের তীব্র গরমের মধ্যেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অল ইংল্যান্ড ক্লাবে নিজের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নেন তিনি।

শিরোপা জয়ের পর সিনার বলেন, এই জয়টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্যারিসের পর আবারও কঠিন এক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি নিজের এবং আমার দলের জন্য গর্বিত। তারা সবসময় আমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুন

এই জয়ের মাধ্যমে জভেরেভের বিপক্ষে টানা দশম ম্যাচেও জয় তুলে নিলেন সিনার। উইম্বলডনে এর আগে জভেরেভের সেরা সাফল্য ছিল তিনবার চতুর্থ রাউন্ডে ওঠা। আর এবারও শিরোপার স্বপ্ন অধরাই থেকে গেল জার্মান এই টেনিস তারকার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
ফুটবলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন হ্যারি কেইন। দুর্দান্ত পারফরম্যান্সে এবারের ব্যালন ডি’অরের দৌড়েও নিজের অবস্থান শক্ত করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। তবে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি লিওনেল মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতাও তার ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায় হয়ে আছে।
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
কোচ বদলেছে, সময়ও গড়িয়েছে; তবে পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্বে যেন কোনো পরিবর্তন নেই। প্রায় দুই দশক ধরে পর্তুগিজ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই তারকাকে রেখেই আসন্ন উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন নতুন কোচ হোর্হে জেসুস।
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
২০তম এশিয়ান গেমস শুরুর আগেই আবাসন ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছে ভারতীয় অলিম্পিক দল। জাপানের নাগোয়া শহরে এক নারী অ্যাথলেট ও তার পুরুষ কোচকে একই কক্ষ বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তৈরি হয় হট্টগোল।
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
সপ্তাহখানেকের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের।
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আরও পড়ুন
ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন ইয়ানিক সিনার
কানাডিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার-জোকোভিচ
আলকারাজকে হারিয়ে শীর্ষে সিনার
মেদভেদেভেকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন সিনার