খুলনাকে হারিয়ে ‘নতুন কুঁড়ি’ মেয়েদের ফুটবলে ফাইনালে রাজশাহী অঞ্চল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০২:৩৮ পিএম


খুলনাকে হারিয়ে ‘নতুন কুঁড়ি’ মেয়েদের ফুটবলে ফাইনালে রাজশাহী অঞ্চল
খুলনাকে হারিয়ে ‘নতুন কুঁড়ি’ মেয়েদের ফুটবলে ফাইনালে রাজশাহী অঞ্চল। ছবি: ক্রীড়া মন্ত্রণালয়

নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার মেয়েদের ফুটবল বিভাগে সেমিফাইনালে দুর্দান্ত জয় নিয়ে ফাইনালে উঠে গেছে রাজশাহী অঞ্চল। রোমাঞ্চকর সেমিফাইনালে খুলনা অঞ্চলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে রাজশাহী।

শনিবার (২৫ জুলাই) ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমণ-প্রতিআক্রমণে গোলের সুযোগ তৈরির চেষ্টা চালায়। তবে প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে না পারায় গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দলের খেলোয়াড়রা।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে মাঠের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় রাজশাহী অঞ্চল। আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৫৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। চমৎকার এক যৌথ আক্রমণের মধ্য দিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফারিহা।

232d7665-f6d3-4781-a0d4-9a0e80a549c5
রাজশাহীর হয়ে দুটি গোল করেন মেহেরুন (বামে) ও ফারিহা (ডানে)

পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় খুলনা। তবে রাজশাহীর সুসংগঠিত রক্ষণের সামনে তাদের সব আক্রমণ প্রতিহত হয়ে যায়। 

নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে (ইনজুরি টাইম) খুলনার ঘুরে দাঁড়ানোর আশা একবারে শেষ করে দেন জিন্নাত মেহেরুন। তার দর্শনীয় গোল রাজশাহীর ২-০ ব্যবধানের জয় ও ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission