ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বেলজিয়ামের নতুন কোচ ফন বোমেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
মার্ক ফন বোমেল। ছবি: সংগৃহীত

জাতীয় দলের নতুন কোচ হিসেবে মার্ক ফন বোমেলকে নিয়োগ দিয়েছে বেলজিয়াম। রয়্যাল বেলজিয়ান ফুটবল এসোসিয়েশন (আরবিএফএ) এই তথ্য নিশ্চিত করেছে।

৪৯ বছর বয়সী ডাচ ফন বোমেল ফ্রেঞ্চম্যান রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে রেড ডেভিলসদের বিদায়ের পর রুডি গার্সিয়া কোচের পদ থেকে সরে দাঁড়ান।

আরবিএফএ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মার্ক ফন বোমেল বেলজিয়াম জাতীয় ফুটবল দলের সাথে ইউরো ২০২৮ পর্যন্ত চুক্তি করেছে।’

২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত শক্তিশালী নেদারল্যান্ডস দলের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আপসহীন মিডফিল্ডার ছিলেন মার্ক ফন বোমেল। বেলজিয়াম জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়াকে তিনি ‘বড় সম্মান’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য রয়্যাল বেলজিয়ান ফুটবল এসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। বেলজিয়াম দলে অসাধারণ মানের খেলোয়াড় রয়েছে এবং তাদের সম্ভাবনাও অনেক। আমার কোচিং স্টাফদের নিয়ে আমরা এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা হবে শৃঙ্খলাবদ্ধ, উচ্চাভিলাষী এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহসী। সাফল্যের কোনো নিশ্চয়তা নেই, তবে কঠোর পরিশ্রম, সততা এবং অঙ্গীকারের বিকল্পও নেই।

২০১৩ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর ফন বোমেল কোচ হিসেবে পিএসভি এইন্ডোভেন, উল্ফসবার্গ এবং রয়্যাল অ্যান্টওয়ার্পেও দায়িত্ব পালন করে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন।

২০২৩ সালে অ্যান্টওয়ার্পকে ৬৬ বছরের মধ্যে প্রথমবারের মতো বেলজিয়ান লিগ শিরোপা জেতানোর এক বছর পর, ২০২৪ সালের জুনে ক্লাবটি ছাড়েন তিনি। এরপর থেকে কোনো দলের দায়িত্বে ছিলেন না।

বয়স হয়ে যাওয়া ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ দিকের কয়েকজন খেলোয়াড় এবং নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের সমন্বয়ে গড়া বেলজিয়াম দলটি বিশ্বকাপ যত এগিয়েছে, ততই নিজেদের উন্নতির প্রমাণ দিয়েছে। শেষ পর্যন্ত তারা ২-১ গোলে স্পেনের কাছে হেরে বিদায় নেয়। তবে স্পেনের বিপক্ষে গোল করতে পারা একমাত্র দল ছিল বেলজিয়াম।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, সাবেক কোচ রুডি গার্সিয়ার সঙ্গে কয়েকজন খেলোয়াড়ের মতবিরোধ তৈরি হয়েছিল। পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টর ভিনসেন্ট মানার্টও গ্রুপ পর্বে দলের কিছু পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট ছিলেন।

তবে গার্সিয়ার বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থকই বিস্ময় প্রকাশ করেন।

তা সত্ত্বেও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বেলজিয়ান ফুটবল কর্তৃপক্ষ ৬২ বছর বয়সী গার্সিয়ার চেয়ে অপেক্ষাকৃত তরুণ একজন কোচ নিয়োগ দিতে আগ্রহী ছিল। ফন বোমেলকে নিয়োগ দিয়ে তারা সেই লক্ষ্য পূরণ করেছে।

মানার্ট বলেন, মার্ক ফন বোমেল এবং তার সহকারীরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সম্মত হওয়ায় আমি সত্যিই আনন্দিত। তারা অত্যন্ত উদ্দীপ্ত এবং উচ্চাভিলাষী। কোচ ও খেলোয়া—- উভয় পরিচয়েই তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। আমি নিশ্চিত, এই অভিজ্ঞতা বেলজিয়ামের রেড ডেভিলসদের আরও উন্নতি করতে, ভালো ফল অর্জন করতে এবং ব্যক্তি ও দল উভয় পর্যায়েই নিজেদের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফন বোমেলের প্রথম চ্যালেঞ্জ হবে উয়েফা নেশন্স লিগের তিনটি ম্যাচ। আগামী ২৫ সেপ্টেম্বর ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে তার বেলজিয়াম অধ্যায় শুরু হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
আরও পড়ুন
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির
বর্ষসেরা কোচের মনোনয়ন পেলেন যারা