ঢাকা টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে দলীয় ২০০ ও ব্যক্তিগত ৭৮ রানে আউট হন ইমরুল কায়েস। এরপর দলীয় ২৩৮ ও ব্যক্তিগত ৪১ রানে আউট হন সাকিব আল হাসান। পরের ওভারেই আউট হন অধিনায়ক মুশফিকুর রহিম। দলীয় ২৬৮ ও ব্যক্তিগত ১৫ রানে আদিল রশিদের এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাব্বির রহমান।
রোববার সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবারের ৩ উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের শেষ বলে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ ৪৭ রানে। এদিন সকালে ৭৮ রানে আউট হন ইমরুল কায়েস।
দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ২৪৪ রান করে ২৪ রানের লিড নেয় সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। মাঝে দ্রুত ২ উইকেট পড়ে গেলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। ইমরুল তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে সেঞ্চুরি থেকে ২২ রান দূরে থেকে সাজঘরে ফেরেন মঈন আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। আর মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি হতে প্রয়োজন ছিল মাত্র ৩ রান।
কে/ এস




