ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

দেড় কোটি টাকার দুষ্প্রাপ্য বই উপহার দিলেন হালান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১০:৩৩ এএম
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের পারফরম্যান্সের বাইরে এবার ইতিহাস ও সংস্কৃতির প্রতিও গভীর অনুরাগের নজির গড়লেন নরওয়ের তারকা ফুটবলার আরলিং হালান্ড। নিজের জন্মশহর ব্রাইনের পাবলিক লাইব্রেরিতে তিনি উপহার দিয়েছেন ষোড়শ শতাব্দীর একটি বিরল ভাইকিং পাণ্ডুলিপি, যার মূল্য প্রায় ১৩ লক্ষ নরওয়েজীয় ক্রাউন বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৫৬ লাখ টাকা।

এই ঐতিহাসিক বইটি গত ডিসেম্বরে হালান্ড ও তার বাবা যৌথভাবে কিনেছিলেন। প্রায় ১ লাখ পাউন্ড মূল্যের এই পাণ্ডুলিপিটি নরওয়ের ইতিহাসে কোনো বই বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়েছে।

জানা গেছে, ১৫৯৪ সালে মুদ্রিত এই বইটি মূলত ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত ঐতিহাসিক স্নোরি স্টারলুসনের রচনার ওপর ভিত্তি করে তৈরি। এতে মধ্যযুগীয় ভাইকিং রাজা, রানী, কৃষক ও যোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরা হয়েছে।

হালান্ড এই অমূল্য ঐতিহাসিক সম্পদটি ব্যক্তিগত সংগ্রহে না রেখে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এখন থেকে ব্রাইনের পাবলিক লাইব্রেরিতে বইটি দেখতে ও পড়তে পারবেন সাধারণ পাঠকরা।

এ বিষয়ে হালান্ড বলেন, আমি চাই বইটি সবসময় মানুষের জন্য উন্মুক্ত থাকুক, যাতে তারা আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে জানতে পারে যারা আমার এই ব্রাইন এবং জায়রেন অঞ্চল থেকেই উঠে এসেছিলেন।

তিনি আরও বলেন, আমি ফুটবলের মাধ্যমে আমার স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছি, কিন্তু সবাই সেই সুযোগ পায় না। বই অনেক মানুষকে বড় স্বপ্ন দেখতে, নতুন সম্ভাবনা খুঁজে নিতে এবং নিজের পথ খুঁজে পেতে সাহায্য করে।

ফুটবলের পাশাপাশি সমাজ ও সংস্কৃতির প্রতি দায়িত্বশীল এই উদ্যোগে হালান্ড ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন। মাত্র ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২৯ ম্যাচে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।

আরও পড়ুন

এছাড়া গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে ১৬ গোল করে নরওয়েকে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস