ফুটবলে চালু হচ্ছে ফিফার নতুন নিয়ম

আরটিভি নিউজ

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২২ পিএম


ফুটবলে চালু হচ্ছে ফিফার নতুন নিয়ম
ছবি: সংগৃহীত

বর্ণবিদ্বেষী এক মন্তব্যকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে বিশ্বফুটবল। ভিনিসিয়ুস জুনিয়রকে করা বর্ণবিদ্বেষী এই মন্তব্যের জেরে ফিফা জানিয়েছে, ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। তাই নতুন আইন করার পরিকল্পনা করছে তারা। 

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়ুসের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, ফিফা নতুন পরিকল্পনা করছে। তারা একটি আইন করতে চায়। যেটাকে ‘প্রেসতিয়ান্নি আইন’ বলে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন

অভিযোগ, ভিনিসিয়ুসের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করার সময় জার্সি টেনে মুখ ঢেকে ফেলেছিলেন প্রেসতিয়ান্নি। ফুটবল মাঠে একে অপরের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢাকার অভ্যাস ফুটবলারদের রয়েছে। তারা ঠিক কী বলছেন, সেটা যাতে ক্যামেরায় ধরা না পড়ে তার জন্যই এই কাজ করেন ফুটবলারেরা। কিন্তু তার পরেও যাতে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে শাস্তি দেওয়া যায়, সেই জন্য এই নতুন আইন নিয়ে আসার ভাবনা চলছে। 

বিজ্ঞাপন

বিষয়টি ফিফার ‘প্লেয়ার্স ভয়েস কমিটি’ আলোচনা করবে। ফুটবলে নিয়ম বদলের ক্ষেত্রে বা নতুন নিয়ম আনার ক্ষেত্রে এই কমিটি ফিফাকে পরামর্শ দেয়। সেখানে এই বিষয়ে আলোচনা হবে যে মুখ ঢেকে প্রতিপক্ষ ফুটবলারকে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে বা অশালীন কথা বললে তাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে কি না।

ইতোমধ্যেই ভিনিসিয়ুস-বিতর্কে উয়েফার কাছে একাধিক তথ্যপ্রমাণ জমা দিয়েছে রিয়াল মাদ্রিদ। যা ঘটেছে তার নিন্দা করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ভিনিসিয়ুসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার ঘটনায় আমি দুঃখিত। আমাদের খেলা ও সমাজে বর্ণবিদ্বেষের স্থান নেই। আমাদের কড়া পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission