২০০ নেকড়ে হত্যার অনুমতি দিলো ফ্রান্স, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:০৫ পিএম


২০০ নেকড়ে হত্যার অনুমতি দিলো ফ্রান্স, কারণ কী?
ছবি: সংগৃহীত

গবাদিপশুর সুরক্ষায় প্রায় ২০০টি নেকড়ে নিধনের অনুমতি দিয়েছে ফ্রান্স সরকার। দেশটিতে নেকড়ের সংখ্যা বৃদ্ধি এবং খামার এলাকায় হামলা বাড়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার্ড।

বিজ্ঞাপন

সরকারি হিসাবে, বর্তমানে ফ্রান্সে নেকড়ের সংখ্যা এক হাজারের কিছু বেশি। এদের মধ্যে ২১ শতাংশ পর্যন্ত নিধনের অনুমতি দেওয়া হয়েছে— সংখ্যায় যা ২০০টির কিছু বেশি। আগে এ সীমা ছিল ১৯ শতাংশ। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে তা ২৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।

ফ্রান্সের একটি জাতীয় বেতারকে দেওয়া সাক্ষাৎকারে জেনেভার বলেন, নেকড়ে আমাদের গবাদিপশু খামারগুলোর ক্রমবর্ধমান ক্ষতি করছে। এতে কৃষকেরা চরম মানসিক চাপ ও আর্থিক দুর্ভোগে পড়ছেন।

বিজ্ঞাপন

এর আগে গত বছর নেকড়ে ইস্যুতে কৃষক ও প্রাণী অধিকারকর্মীদের মধ্যে তীব্র বিতর্ক দেখা দেয়। নেকড়ের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি গবাদিপশুর ওপর হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। বিষয়টি ইউরোপীয় পর্যায়েও আলোচনায় ওঠে।

২০২৫ সালের মে মাসে ইউরোপিয়ান পার্লামেন্ট নেকড়ের সুরক্ষা মর্যাদা “কঠোরভাবে সুরক্ষিত” থেকে কমিয়ে “সুরক্ষিত” করার পক্ষে ভোট দেয়। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো নির্দিষ্ট সীমার মধ্যে নেকড়ে শিকারের অনুমতি দিতে পারছে, যদিও প্রজাতিটির টিকে থাকা নিশ্চিত করার বাধ্যবাধকতা বহাল রয়েছে।

বিজ্ঞাপন

প্রস্তাব উত্থাপনকারী ইউরোপিয়ান কমিশন জানায়, ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নজুড়ে নেকড়ের সংখ্যা দাঁড়ায় প্রায় ২০ হাজার ৩০০-এ। সংখ্যা বৃদ্ধির ফলে গবাদিপশুর ক্ষয়ক্ষতিও বেড়েছে।

ফ্রান্সে নেকড়ের দল এখন এমনসব অঞ্চলে ছড়িয়ে পড়ছে, যেগুলো তারা শতাব্দী আগে ছেড়ে গিয়েছিল। আগে তারা মূলত দুর্গম পার্বত্য এলাকায় সীমাবদ্ধ থাকলেও এখন তুলনামূলক জনবসতিপূর্ণ এলাকাতেও দেখা যাচ্ছে তাদের উপস্থিতি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মন্ত্রী উদাহরণ হিসেবে মধ্যাঞ্চলীয় হাউট-মার্ন এলাকার কথা উল্লেখ করেন। ন্যান্সি, ডিজোঁ ও ত্রোয়া শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের এ অঞ্চলে গত বছর নেকড়ের হামলায় ৮৫০টি ভেড়া মারা গেছে বলে কৃষকদের অভিযোগ।

সরকারের এ সিদ্ধান্তে কৃষকদের একটি অংশ স্বস্তি প্রকাশ করলেও প্রাণী সুরক্ষা সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে। তাদের আশঙ্কা, অতিরিক্ত নিধন নেকড়ের দীর্ঘমেয়াদি সংরক্ষণ প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission