জুমের নতুন পাঁচ ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ আগস্ট ২০২০ , ১২:০৯ পিএম


Five new zoom features
জুম। ফাইল ছবি।

ভিডিও কলিংয়ের জনপ্রিয় প্লাটফর্ম জুম অ্যাপ্লিকেশন। করোনার এই সময় এই ভিডিও কনফারেন্সিং অ্যাপটি নতুন করে ছন্দ তুলেছে। এবার জুম মিটিং আরও মজাদার ও সহজ করে তুলতে পাঁচটি নতুন ফিচার যোগ করেছেন কর্তৃপক্ষ। এখন থেকে জুম ইউজাররা ফিল্টার, লাইটিং, রিয়াকশন, নয়েজ ক্যান্সলেশন এবং আরও কিছু অপশন দেখতে পাবেন। এই ফিচারগুলো জুমের লেটেস্ট ৫.২ ভার্সনে দেখতে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ইউজাররা বন্ধুদের সাথে জুমের মাধ্যমে ভিডিও কল করার সময় কিছু ফিল্টার দেখতে পাবেন। বিভিন্ন রঙিন ভিডিও ফিল্টারের সাথে থাকছে সাদা-কালো ফিল্টার। এছাড়া ইউনিকর্নের শিং, আই প্যাচ বা অন্যান্য স্টিকার ব্যবহার করে হাসি-তামাশা করা যাবে। একটি রিয়াকশন বাটনও থাকবে, যার সাহায্যে হাসি, সেলিব্রেশন এবং হার্ট রিয়্যাক্ট দেওয়া যাবে।

এছাড়া অনেক সময় আমাদের কম আলোয় ভিডিও কনফারেন্স করতে হয়। এক্ষেত্রে জুমের নতুন টাচ-আপ, ভিডিওতে আলোর সামঞ্জস্য বজায় রাখবে। ভিডিও চ্যাটে আপনি প্যানেলের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করতে এবং ত্বকের মসৃণতা বাড়ানোর অপশন পাবেন।

বিজ্ঞাপন

এছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের সময় ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন শব্দ, ইউজারদের বেশ অস্বস্তিতে ফেলে। এক্ষেত্রে জুমের নতুন নয়েজ রিডাকশন ফিচার, ইউজারদের যেকোনো রকম ডিস্ট্রাকশন থেকে বিরত রাখবে। এছাড়া অফিসিয়াল কনফারেন্স চলাকালীন, আপনি যখন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে আপনার পাওয়ার পয়েন্ট বা কিনোট প্রেজেন্টেশন শেয়ার করবেন, তখন স্লাইডগুলো ওয়েদার কাস্টার স্টাইলে দেখাতে পারবেন। আপনি ভিডিওটিকে স্ক্রিনের যেকোনো অংশে সরিয়ে নিতে পারেন এবং প্রয়োজনে সেটি রিসাইজ করতে পারবেন।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া। 

বিজ্ঞাপন

আরও পড়ুন:

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission