ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ফিনিশ টেলিকম প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া বিশ্বব্যাপী তাদের কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ব্যয় সংকোচন ও ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে সংস্থাটি ধাপে ধাপে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করতে পারে। এই বিশাল সংখ্যাটি নোকিয়ার বর্তমান মোট কর্মীবাহিনীর প্রায় এক-পঞ্চমাংশের সমান, যা সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের অন্যতম বড় কর্মীসংকোচন।

বর্তমানে বিশ্বজুড়ে নোকিয়ার কর্মীসংখ্যা প্রায় ৭৪ হাজারের কিছু বেশি। এর মধ্যে শুধু ভারতের বিভিন্ন প্রযুক্তি কেন্দ্র ও গবেষণা ইউনিটগুলোতেই প্রায় ১৭ হাজার কর্মী কাজ করছেন। ফলে এই বৈশ্বিক পুনর্গঠন পরিকল্পনার বড় একটি নেতিবাচক প্রভাব ভারতের কর্মীদের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, নোকিয়ার এই কঠোর সিদ্ধান্তের পেছনে রয়েছে তাদের অভ্যন্তরীণ ব্যবসার কাঠামোগত আমূল পরিবর্তন। ২০২৩ সালে কোম্পানিটি তাদের ক্লাউড ও নেটওয়ার্ক সার্ভিসেস ইউনিটকে মোবাইল নেটওয়ার্ক বিভাগের সঙ্গে একীভূত করে। এই সংযুক্তির ফলে বিভিন্ন বিভাগে একই ধরনের কাজের পুনরাবৃত্তি তৈরি হয়। মূলত পুরো কার্যক্রমকে আরও দক্ষ, গতিশীল ও ব্যয়-সাশ্রয়ী করতেই এই ছাঁটাইয়ের পথে হাঁটছে কর্তৃপক্ষ।

প্রযুক্তি খাতে ব্যয় কমানো ও কাঠামো ছোট করার যে প্রবণতা বেশ কিছুদিন ধরে চলছে, নোকিয়ার সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ। গত কয়েক বছরে অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্টরাও হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাও বড় পরিসরে কর্মীসংকোচনের পরিকল্পনা বাস্তবায়ন করছে।

নোকিয়ার এই ছাঁটাইয়ের খড়্গ ইউরোপের বেশ কয়েকটি দেশের ওপরও পড়তে যাচ্ছে। বিশেষ করে গ্রিস, ইতালি, জার্মানি এবং ফ্রান্সে প্রায় ১,৪০০ কর্মী চাকরি হারানোর তীব্র ঝুঁকিতে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে নোকিয়াতে প্রায় ১ লাখ ৩ হাজার কর্মী থাকলেও ধারাবাহিক পুনর্গঠনের ফলে তা বর্তমানে ৭৪ হাজারে নেমে এসেছে।

এদিকে নোকিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী সুইডিশ প্রতিষ্ঠান এরিকসন-ও খরচ কমানোর লক্ষ্যে একই পথ বেছে নিয়েছে। গত বছরই প্রতিষ্ঠানটি প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল এবং ভবিষ্যতেও তাদের আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসারের এই যুগে সনাতন টেলিকম খাতের এই কর্মীসংকোচন পুরো বিশ্বের শ্রমবাজারে এক নতুন বার্তা দিচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪২টি প্রদর্শনী স্টল থাকবে।
ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়ে খিঁচুনিতে প্রাণ হারিয়েছেন ৩১ বছর বয়সী এক তরুণী।
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ সেবনে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা, উইকিপিডিয়া সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলা উইকিসম্মেলন ২০২৬।
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ প্রযুক্তির প্রভাবে বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার আশঙ্কায় বড় ধরনের ধাক্কা খেয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১২ শতাংশের বেশি কমে যাওয়ায় একদিনে বাজারমূল্য থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি হারিয়েছে তারা। বুধবার প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে তাদের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিজ্ঞাপন খাতে প্রত্যাশার তুলনায় কম আয় বিনিয়োগকারীদের হতাশ করেছে। অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, গুগলের এআই মোড প্রচলিত সার্চের বিজ্ঞাপন আয়ে প্রভাব ফেলছে। এই প্রযুক্তিতে ব্যবহারকারীরা কথোপকথনের মাধ্যমে প্রশ্নের উত্তর পান। ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় কমছে। এর প্রভাবে বুধবারের ৩ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারে। বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসার আয় ধরে রাখাই এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বড় চ্যালেঞ্জ। এদিকে এআই খাতে ব্যয় বাড়িয়েছে অ্যামাজন ও মাইক্রোসফটও। অ্যামাজনের শেয়ার ৬ শতাংশ কমেছে। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ার কমেছে ১ শতাংশেরও কম। বিশ্লেষকদের মতে, এআই থেকে শেষ পর্যন্ত কতটা আর্থিক সুফল পাওয়া যাবে, তা নিয়েই এখন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। আরটিভি/এসআর
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
আরও পড়ুন
২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসি