৪০ ওভারে লঙ্কান একাদশের সংগ্রহ ২৬৯

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ০২:১৪ পিএম


৪০ ওভারে লঙ্কান একাদশের সংগ্রহ ২৬৯

ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ-শ্রীলঙ্কার একমাত্র প্রস্তুতি ম্যাচে ৪০ ওভার শেষে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান।

বিজ্ঞাপন

বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠের এ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, সুনজানামুল ইসলাম, আবুল হোসেন রাজু ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট।

বিজ্ঞাপন

এ ম্যাচে বিশ্রামে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়। যদিও কোচ হাথুরুসিংহের পরিকল্পনা ছিলো ম্যাচটিতে সবাইকে ব্যাটিং প্র্যাকটিস করানো হবে।

ইনজুরি কাটিয়ে দলে যোগ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার পুরোপুরি ফিট হওয়া নিয়ে খানিকটা শঙ্কা থাকলেও সবাইকে আশ্বস্ত করেন অধিনায়ক।

বিজ্ঞাপন

শততম টেস্টে না থাকলেও ওয়ানডে দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজ দিয়ে রান খরা কাটিয়ে উঠতে চান মিডলঅর্ডার ব্যাটসম্যান। ওয়ানডেতে মুশফিকুর রহিমের জায়গায় উইকেটের পেছনে দাঁড়িয়েছেন নুরুল হাসান সোহান।

আসছে ২৫ মার্চ ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এ ভেন্যুতেই ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে। প্রথম দু'ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

বিজ্ঞাপন

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।


ওয়াই/এফএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission