‘এ টাইপের কথা যেন না হয়, আই অ্যাম সরি টু সে’

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ৩০ এপ্রিল ২০১৭ , ০৩:৫৬ পিএম


‘এ টাইপের কথা যেন না হয়, আই অ্যাম সরি টু সে’

ব্যবসায়ী ঐক্য পরিষদের এক নেতার আন্দোলনের হুমকির কারণে ক্ষেপেছেন অর্থমন্ত্রী। আর সেই জবাবে ক্ষুব্ধ হয়ে এ কথা বললেন আবুল মাল আবদুল মুহিত।

ক্ষুব্ধ হয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ টাইপের কথা যেন না হয়, আই অ্যাম সরি টু সে। আবু মোতালেবের বক্তব্য আমার পছন্দ হয়নি। তিনি থ্রেট দিয়েছেন। এটা মোটেও ঠিক হয়নি। তিনি যুদ্ধ বাঁধিয়ে দেবেন এমন একটা ভাব। এটা ঠিক না। আমরা এখানে বসছি আলোচনা করতে। তাহলে এ ধরনের কথা কেন? এই টাইপের কথা যেন না হয়, আই অ্যাম সরি টু সে।’

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৮তম সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, দেশে আট লাখ আয়কর দেয়ার মতো ব্যবসায়ী রয়েছেন। ভ্যাট দেয় মাত্র ৩২ হাজার। ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা ৫০ থেকে ১০০ বছরের জন্য করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। 

মন্ত্রী ব্যবসায়ীদের করপোরেট ট্যাক্স কমানো, শক্তিশালী কমিটি গঠনসহ, আমদানি পণ্যের সম্পূরক শুল্ক বহাল রাখার দাবি বিবেচনার আশ্বাস দেন ।

এর আগে বৈঠকে উপস্থিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবু মোতালেব ভ্যাট আইন বাস্তবায়ন হলে আন্দোলনের হুমকি দেন। আর এতেই রেগে যান অর্থমন্ত্রী।

এসময় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এ ধরনের পরামর্শক সভায় আন্দোলনের হুমকি দেবেন না। এ ধরনের ফোরামের একটি আলাদা ভাষা আছে।

বৈঠকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনসহ দেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমসি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission