যেসব ফোনে বন্ধ হচ্ছে ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জুন ২০২৫ , ০১:২৪ পিএম


যেসব ফোনে বন্ধ হচ্ছে ইউটিউব
ছবি: সংগৃহীত

দেশ-বিদেশের খবর বা নিত্যনতুন তথ্যের জন্য ভরসার হয়ে উঠেছে ইউটিউব। এক ক্লিকেই যেখানে সব সমস্যার সমাধান মেলে। কিন্তু এবার একটি দুঃসংবাদ এসেছে ইউটিউব ব্যবহারকারীদের জন্য। খুব শিগগিরই কিছু পুরোনো আইফোন মডেলে বন্ধ হতে চলেছে ইউটিউব অ্যাপের পরিষেবা।

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সফটওয়্যার এবং অ্যাপগুলোও নিজেদের আপডেট করে। ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার যুক্ত হয়, যা পুরোনো মডেলের ফোনগুলোতে অনেক সময় সাপোর্ট করে না।

এই কারণেই ইউটিউব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে শুধু মাত্র iOS 16 বা তার পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনগুলোতেই ইউটিউব অ্যাপ কাজ করবে। এর ফলে, যেসব আইফোনে iOS 16 ভার্সনটি সাপোর্ট করে না, সেগুলোতে ইউটিউব অ্যাপ আর খোলা যাবে না।

এক নজরে দেখে নিন কোন কোন আইফোন মডেলে ইউটিউব অ্যাপ আর সাপোর্ট করবে না:

iPhone 6s
iPhone 6s Plus
iPhone 7i
Phone 7 Plus
i SE (প্রথম জেনারেশন)
iPod touch 7th Generation

আশার কথা হলো, সরাসরি অ্যাপ ব্যবহার করতে না পারলেও এই ফোনগুলোতেও ইউটিউব দেখা যাবে। এর জন্য গুগল ব্রাউজারে গিয়ে m.youtube.com/ এই লিংকে প্রবেশ করতে হবে। ব্রাউজারের মাধ্যমে ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবেন।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission