ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

৮ মাসের মিশনে মহাকাশে ভারতীয় বংশোদ্ভূত নাসা মহাকাশচারী

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:৫১ এএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে আট মাসের মিশনে মহাকাশে গেছেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন। এই মিশনে তিনি দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানবদেহে যে শারীরিক পরিবর্তন ঘটে, তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করবেন।

নাসার এই অভিযানের অন্যতম লক্ষ্য ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলগ্রহে দীর্ঘমেয়াদি মানব অভিযানকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলা। দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে হাড়ের ঘনত্ব, পেশিশক্তি, হৃদ্‌যন্ত্র, রোগপ্রতিরোধ ব্যবস্থা এবং মানসিক স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা নিয়ে গবেষণা করবেন অনিল মেনন ও তার সহকর্মীরা।

অনিল মেননের বাবা শঙ্করন মেনন ভারতের কেরালার পালাক্কড় জেলার ওট্টাপালামের বাসিন্দা ছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ী হন এবং ইউক্রেনীয় নাগরিক এলিজাবেথ স্যাময়লেঙ্কোকে বিয়ে করেন। তাদের সন্তান অনিল মহাদেবন স্যাময়লেঙ্কো মেননের জন্ম যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে।

বহুমুখী প্রতিভার অধিকারী অনিল মেনন পেশায় একজন চিকিৎসক। পাশাপাশি তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইউএস স্পেস ফোর্সের ফ্লাইট সার্জন এবং দক্ষ পাইলট। পরবর্তীতে তিনি নাসার মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন।

এই অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার সঙ্গে রয়েছেন একজন রুশ মহাকাশচারী। আট মাসব্যাপী এই মিশনের মাধ্যমে ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা অর্জনের আশা করছে নাসা।

অনিল মেননের এই সাফল্যে গর্বিত কেরালার পালাক্কড় জেলা। এই জেলার সঙ্গে আরও অনেক বিশিষ্ট ব্যক্তির নাম জড়িয়ে আছে। কিংবদন্তি অভিনেতা ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম. জি. রামচন্দ্রন, কূটনীতিক ও রাজনীতিবিদ শশী থারুরের পারিবারিক শিকড়ও এই জেলায়। এছাড়া প্রখ্যাত কথাকলি শিল্পী রামনকুট্টি নায়ার এবং ভারতের গগনযান কর্মসূচির জন্য নির্বাচিত মহাকাশচারী প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ারও পালাক্কড়ের বাসিন্দা।

অনিল মেননের এই মহাকাশ মিশন শুধু ভারতীয় বংশোদ্ভূতদের জন্যই নয়, বরং বিশ্বজুড়ে মহাকাশ গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছয় মাসে ৮০ বিলিয়ন ডলার লোকসান এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৮০ বিলিয়ন ডলারের বেশি নিট লোকসান করেছে।
ছয় মাসে ৮০ বিলিয়ন ডলার লোকসান এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের
বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের পরিচিত ‘রিচ’ পদ্ধতি, আসছে ‘ভিউয়ারস’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত ‘রিচ’ মেট্রিক বন্ধ হতে যাচ্ছে। এর পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপে ‘ভিউয়ারস’ মেট্রিককে গুরুত্ব দেবে প্ল্যাটফর্মটি।
বন্ধ হতে যাচ্ছে ফেসবুকের পরিচিত ‘রিচ’ পদ্ধতি, আসছে ‘ভিউয়ারস’
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো কঠিন কেন?
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে নতুন নতুন ট্রেন্ড। কখনও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি অ্যানিমেশনে রূপান্তর, কখনও জনপ্রিয় গানের সঙ্গে ভিডিও তৈরি, আবার কখনও নানা চ্যালেঞ্জে অংশ নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো কঠিন কেন?
৩০ সেকেন্ডে বুঝবেন ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিও আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তা নিয়ে সন্দেহ হলে কয়েকটি বিষয় খেয়াল করেই প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব।
৩০ সেকেন্ডে বুঝবেন ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না
অভিযোগ থেকে সমাধান, সব এক অ্যাপেই!
রাস্তার পাশে জমে থাকা ময়লা, নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ না হওয়া কিংবা কোনো এলাকায় পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা- নগরজীবনে এমন অভিজ্ঞতা নতুন নয়। এসব সমস্যা জানাতে সংশ্লিষ্ট দপ্তরে যাওয়া, অভিযোগ জানিয়ে প্রতিক্রিয়ার অপেক্ষা করা কিংবা কোন বিভাগ ব্যবস্থা নেবে, তা খুঁজে বের করাও অনেক সময় নাগরিকদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়। এই বাস্তবতায় পরিচ্ছন্নতাসংক্রান্ত অভিযোগ সরাসরি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে ডিজিটাল উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 
অভিযোগ থেকে সমাধান, সব এক অ্যাপেই!
আরও পড়ুন
মহাকাশে বাবা, সন্তানের জন্ম হবে পৃথিবীতে 
মরুভূমিতে বিরল তুষারপাত, স্যাটেলাইটে ধরা পড়ল সাদা চাদরের দৃশ্য
নাসাসহ যুক্তরাষ্ট্রের সংবেদনশীল বিভিন্ন সংস্থায় চীনা হ্যাকারদের হানা!
নতুন আইনে নাসাউ কাউন্টির সঙ্গে অভিবাসন সংস্থার চুক্তি বাতিল