যেভাবে সাশ্রয়ী দামে কিনবেন ‘জেন-জি’ সিম

তথ্য প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ , ১২:২৬ পিএম


জেন জি সিম
ছবি: সংগৃহীত

‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটক বিশেষ অফারে ‘জেন জি’ সিম কেনার সুযোগ দিয়েছে। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করা শিক্ষার্থীসহ তরুণ ও কিশোররা মাত্র ১০০ টাকায় এ সিম কিনতে পারবেন। বিশেষ অফার থাকছে টকটাইম ও ইন্টারনেট ডাটা প্যাকে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ অফার।   

টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সিমের ডিফল্ট ট্যারিফ থাকবে ৫০ পয়সা মিনিট ও ১সেকেন্ড পালস্। অ্যাক্টিভেশন অফারে প্রি-লোডেড ব্যালেন্স ৫টাকা, মেয়াদ থাকবে ১৫দিন। আর ফ্রি-ডাটা ১ জিবির মেয়াদ ৭দিন। ফ্রি এসএমএস ১০০টি, মেয়াদ ৭ দিন। রিচার্জ অফারে থাকছে আনলিমিটেড অ্যাকাউন্ট ভ্যালিডিটি।

স্পেশাল ডাটা অফারে থাকছে ২৮৩ টাকায় ২৫ জিবি এর মেয়াদ আনলিমিটেড। স্পেশাল কম্বো অফারে ২৪ মিনিট, ১০ এসএমএসের দাম ১৮ টাকা, মেয়াদ ৩৬৫ দিন। এ ছাড়াও থাকছে আরও অনেক আকর্ষণীয় ডাটা অফার। 

১৯৯৭ থেকে ২০১২ এর মধ্যে যাদের জন্ম এবং যাদের এনআইডি আছে, শুধু তারাই এ প্যকেজের সিম নিতে পারবেন। জেন-জি (Gen-Z) নতুন গ্রাহক শুধুমাত্র টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম ক্রয় করে *১১১# ডায়াল করবেন অথবা মাই টেলিটক অ্যাপ (My teletalk app) ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করা হয়ে গেলেই উক্ত প্যাকেজের জন্য প্রযোজ্য অফারসমূহ উপভোগ করতে পারবে গ্রাহকরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission