ফেসবুক মনিটাইজেশন চলে গেলে ফিরে পাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৩ আগস্ট ২০২৫ , ০২:০০ পিএম


মনিটাইজেশন
ছবি: সংগৃহীত

বর্তমানে ফেসবুক আর শুধু সামাজিকমাধ্যম হিসেবে সীমাবদ্ধ নেই। ফেসবুক এখন হয়ে উঠেছে অনেকের জন্য একটি আয়ের উৎস। ভিডিও কনটেন্ট তৈরি, লাইভ স্ট্রিমিং কিংবা স্পনসর পোস্টের মাধ্যমে এখন ঘরে বসে সহজেই আয় করা যায়। তবে এসব সুবিধা পেতে হলে ফেসবুক মনিটাইজেশন চালু করতে হবে। আবার অনেক সময় মনিটাইজেশন চলে গেলে হতাশ হয়ে পরেন অনেকে। 

বিজ্ঞাপন

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনি ফেসবুক মনিটাইজেশন চালু করবেন আবার চলে গেলে সহজে ফিরে পাবেন।

মনিটাইজেশন চালুর ধাপসমূহ

বিজ্ঞাপন

Creator Studio থেকে আবেদন করুন: https://business.facebook.com/creatorstudio লিংকে যান। বাম পাশে থাকা Monetization অপশনে ক্লিক করুন। সেখানে আপনার পেজ মনিটাইজেশনের জন্য যোগ্য কি না, তা দেখা যাবে। যদি যোগ্যতা থাকে, তাহলে Apply বাটনে ক্লিক করে আবেদন করুন। ফেসবুক আপনার আবেদন পর্যালোচনা করবে এবং সবকিছু ঠিক থাকলে মনিটাইজেশন চালু হয়ে যাবে।

মনিটাইজেশনের জন্য প্রয়োজনীয় শর্তাবলি: 

বিজ্ঞাপন

. পেজে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে।

. গত ৬০ দিনে ভিডিওতে ৬ লাখ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে।

বিজ্ঞাপন

. কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও থাকতে হবে।

. ভিডিওগুলো ৩ মিনিটের বেশি দৈর্ঘ্যের হতে হবে।

. কনটেন্ট ও পেজ Facebook’s Monetization Policies অনুযায়ী হতে হবে।

. দেশভিত্তিক যোগ্যতা থাকতে হবে (বাংলাদেশে সীমিত সুবিধা চালু রয়েছে)।

. অ্যাকাউন্ট ভেরিফিকেশন করণীয়
. পেজের About সেকশন পূর্ণ করুন

.প্রোফাইল ও কভার ফটো যুক্ত করুন

যে কারণে বন্ধ হয় মনিটাইজেশন সুবিধা

মেটার পক্ষ থেকে আরও জানানো হয়, গত এপ্রিল থেকেই তারা স্প্যাম লিংক ও কমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে এক কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। একই কনটেন্ট বা কমেন্ট বারবার পোস্ট করায় পাঁচ লাখেরও বেশি অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে। কিছু অ্যাকাউন্ট থেকে পোস্ট করার সুবিধাও বন্ধ করে দেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতে যারা কপি করা কনটেন্ট পোস্ট করবেন, তাদের আর ফেসবুক মনিটাইজেশনের আওতায় আনা হবে না। শুধুমাত্র যারা নিজেদের আইডিয়া দিয়ে মৌলিক কনটেন্ট তৈরি করে জনপ্রিয় হবেন, তারাই পাবেন আয় করার সুযোগ।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— ভবিষ্যতে যারা কপি করা কনটেন্ট পোস্ট করবেন, তাদের আর ফেসবুক মনিটাইজেশনের আওতায় আনা হবে না। শুধুমাত্র যারা নিজেদের আইডিয়া দিয়ে মৌলিক কনটেন্ট তৈরি করে জনপ্রিয় হবেন, তারাই পাবেন আয় করার সুযোগ।

কীভাবে মনিটাইজেশন ফিরে পাবেন?

প্রথমেই আপনার চ্যানেল বা পেজের কনটেন্ট গুলো খুঁটিয়ে দেখুন। কোন ভিডিও বা পোস্টটি মনিটাইজেশন নীতিমালা ভঙ্গ করেছে তা চিহ্নিত করুন। ফেসবুক সাধারণত ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয় সমস্যার ধরণ। কপিরাইট বা কমিউনিটি স্ট্রাইক থাকলে তা ঠিক করুন । যদি কপিরাইট স্ট্রাইক থাকে, তাহলে ভিডিও মুছে ফেলুন বা তার মধ্যে থাকা কপিরাইট কনটেন্ট সরিয়ে দিন।

মনিটাইজেশন ফেরত পেতে কিছু গুরুত্বপূর্ণ টিপস

Creator Studio ব্যবহার করুন: ফেসবুকের Creator Studio-তে গিয়ে ‘Monetization’ অপশনে ক্লিক করুন।

Eligibility চেক করুন: ‘In-Stream Ads’, ‘Stars’, ‘Subscriptions’ ইত্যাদি অপশনের জন্য আপনার পেজ কতটা উপযুক্ত তা যাচাই করুন।

সমস্যা থাকলে সমাধান করুন: কোনো কনটেন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করছে কিনা তা চেক করে ডিলিট বা এডিট করুন।

Appeal করুন (যদি সম্ভব হয়): অনেক সময় ‘Appeal’ করার সুযোগ থাকে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে পর্যালোনার মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

কনটেন্টে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিকভাবে স্পর্শকাতর বিষয় উপস্থাপন করলে তা নিরপেক্ষ ও ভদ্রভাবে করুন।ইউজার এনগেজমেন্ট বাড়াতে কমেন্টের উত্তর দিন, লাইভ আসুন, কমিউনিটি ট্যাব ব্যবহার করুন।SEO অনুসারে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন দিন।ইউটিউব বা ফেসবুক থেকে দেওয়া মনিটাইজেশন ইমেইলটি ভালোভাবে পড়ুন এবং সেখানকার নির্দেশনা অনুসরণ করুন।

আরও পড়ুন

উল্লেখ্য, ফেসবুক থেকে আয় করতে হলে অবশ্যই কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে এবং ধাপে ধাপে নিয়ম মেনে আবেদন করতে হবে। নিয়মিত মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ, কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ এবং অ্যাকাউন্ট সুরক্ষা বজায় রাখলে মনিটাইজেশন সুবিধা পাওয়া সহজ হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission