টিকটকে ভিডিও বানিয়েও ভিউ বা রিচ না পাওয়ার অভিযোগ অনেকেরই। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে ভিডিও বানানোর পরও যদি তা দর্শকের কাছে না পৌঁছায়, তাহলে হতাশ হওয়াটা স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম প্রধান কারণ হলো ভিডিওর সঙ্গে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার না করা।
বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এখন আর শুধু বিনোদনের জায়গা নয়। বরং লাখো কনটেন্ট ক্রিয়েটরের কর্মক্ষেত্র। নাচ, গান, কমেডি বা তথ্যভিত্তিক ভিডিও সব ধরনের কনটেন্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ছে লাখো দর্শকের কাছে। তবে ভিডিও ভাইরাল করতে চাইলে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা সবচেয়ে কার্যকর কৌশল।
হ্যাশট্যাগ কী?
হ্যাশট্যাগ হলো ‘#’ চিহ্ন দিয়ে শুরু হওয়া একটি কীওয়ার্ড বা বাক্যাংশ, যা কনটেন্টকে নির্দিষ্ট ক্যাটাগরিতে তুলে ধরে। এতে প্রাসঙ্গিক দর্শকরা সহজেই ভিডিও খুঁজে পান এবং টিকটকের অ্যালগরিদমও তা নতুন দর্শকের কাছে পৌঁছে দেয়।
কেন দরকার হ্যাশট্যাগ?
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করলে—
. ভিডিওর রিচ ও ভিউ বৃদ্ধি পায়
. ট্রেন্ডিং টপিক বা চ্যালেঞ্জে অংশ নেওয়া যায়
. নির্দিষ্ট অডিয়েন্স বা কমিউনিটির কাছে পৌঁছানো সহজ হয়
. তাই যে কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য নিয়মিত হ্যাশট্যাগ ব্যবহার করা অত্যন্ত জরুরি।

টিকটকের জনপ্রিয় ১০ হ্যাশট্যাগ
বর্তমানে সবচেয়ে বেশি ভিউ পাওয়া টিকটক হ্যাশট্যাগগুলো হলো—
#fyp — ৫৫.২ ট্রিলিয়ন ভিউ
#foryou — ৩১.৬ ট্রিলিয়ন ভিউ
#viral — ২১.৫ ট্রিলিয়ন ভিউ
#foryoupage — ১৯.৪ ট্রিলিয়ন ভিউ
#tiktok — ৭.২ ট্রিলিয়ন ভিউ
#fy — ৬.১ ট্রিলিয়ন ভিউ
#trending — ৫.৪ ট্রিলিয়ন ভিউ
#funny — ৪.২ ট্রিলিয়ন ভিউ
#duet — ৩.৫ ট্রিলিয়ন ভিউ
#comedy — ২.২ ট্রিলিয়ন ভিউ
এসব হ্যাশট্যাগকে বলা হয় জেনারেল হ্যাশট্যাগ। নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এগুলো সবচেয়ে কার্যকর।
ট্রেন্ডিং হ্যাশট্যাগ খোঁজার পাঁচ উপায়
. টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট নিন
. ডিসকভার পেজ নিয়মিত দেখুন
. জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের ফলো করুন
. অনলাইন হ্যাশট্যাগ জেনারেটর টুল ব্যবহার করুন
. ভিডিও পোস্ট করার সময় টিকটকের সাজেশন খেয়াল করুন
. প্রতিটি হ্যাশট্যাগের ভিউ কাউন্ট যাচাই করুন
বিশেষজ্ঞদের পরামর্শ, ভিডিওর ধরন অনুযায়ী এসব হ্যাশট্যাগের সঙ্গে নির্দিষ্ট বিষয়ভিত্তিক হ্যাশট্যাগও ব্যবহার করলে কনটেন্ট দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
সেই সাথে সঠিক কনটেন্টের সঙ্গে সঠিক হ্যাশট্যাগ ব্যবহারই হতে পারে টিকটকে ফলোয়ার বাড়ানোর সবচেয়ে সহজ উপায়।
কৌশলের সবচেয়ে কার্যকরী মাধ্যম হলো সঠিক ও জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার। সঠিক হ্যাশট্যাগ বেছে নিতে পারলে আপনার ভিডিওর রিচ যেমন বাড়বে, তেমনি সহজেই ভাইরাল হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।
সূত্র : বাফার
আরটিভি/এসকে




