রাতে চন্দ্রগ্রহণ, স্মার্টফোন দিয়ে ছবি তুলবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:২১ পিএম


পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
ছবি: সংগৃহীত

আজ রাতে বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশ থেকে দেখা যাবে এক বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে চলবে ভোর ৫টা পর্যন্ত। দীর্ঘ এ সময় আকাশে চাঁদের অসাধারণ রূপ দেখা যাবে। বিশেষ করে পূর্ণগ্রাস অবস্থায় প্রায় ৯০ মিনিট ধরে চাঁদ থাকবে রঙিন আভায়, যা ফটোগ্রাফির জন্য সবচেয়ে উপযোগী মুহূর্ত।

প্রফেশনাল ক্যামেরা না থাকলেও চিন্তার কারণ নেই। সঠিক কৌশল জানলে স্মার্টফোন দিয়েই ধরে রাখা সম্ভব এই চমৎকার দৃশ্য।

স্মার্টফোনে চন্দ্রগ্রহণের ছবি তোলার সহজ টিপস

১. আগেভাগেই প্রস্তুতি নিন, চাঁদের পূর্ণগ্রাস সময়টিই সবচেয়ে আকর্ষণীয়। তাই আগে থেকেই ফোন বা ক্যামেরা সেট করে রাখুন।
২. জুম ফিচার ব্যবহার করুন, অপটিক্যাল জুম থাকলে ভালো। না থাকলেও ডিজিটাল জুমে ছবি তুলে পরে ক্রপ করা যাবে।
৩. ম্যানুয়াল/প্রো মোড অন করুন,

ISO: 200–400

Shutter speed: 1/125 বা 1/250 সেকেন্ড

Focus: ম্যানুয়াল ফোকাস দিয়ে চাঁদের দিকে সেট করুন

৪. ট্রাইপড ব্যবহার করুন, ফোন স্থির না থাকলে ছবি ঝাপসা হবে। ট্রাইপড বা স্ট্যান্ড ব্যবহার করুন।

৫. টাইমার অন করুন, ছবি তোলার সময় হাত কাঁপা এড়াতে ৩–৫ সেকেন্ড টাইমার ব্যবহার করুন।

৬. খোলা জায়গা বেছে নিন, ভবন, গাছপালা ছাড়া খোলা জায়গা থেকে আকাশ দেখাই সেরা।

৭. ধৈর্য ধরুন, চন্দ্রগ্রহণের বিভিন্ন পর্যায়ে ছবি তুলুন। পূর্ণগ্রাস অংশে লালচে বা কমলা রঙের চাঁদ সবচেয়ে সুন্দর ধরা দেয়।

বোনাস টিপস (ক্যামেরা ব্যবহারকারীদের জন্য)

লেন্স: 200mm–400mm ব্যবহার করুন

শাটার: Bulb mode নিলে দীর্ঘ এক্সপোজার সম্ভব

Remote shutter ও ট্রাইপড অত্যন্ত জরুরি

আজকের রাতের এই মহাজাগতিক দৃশ্য শুধু চোখে দেখা নয়, ক্যামেরায় ধরে রাখারও এক দুর্দান্ত সুযোগ। স্মার্টফোন দিয়েই আপনি তুলতে পারেন অসাধারণ কিছু ছবি, যা হয়ে উঠবে স্মৃতির অমূল্য অংশ।

আরও পড়ুন

আকাশের দিকে তাকিয়ে উপভোগ করুন আজকের রাতের যাদু!

সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission