ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন সুবিধা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৩:০৫ পিএম
প্রতীকী ছবি

হোয়াটসঅ্যাপে লাস্ট সিন অ্যান্ড অনলাইন অপশন নিয়ে কম বেশি সবাই পরিচিত। এই অ্যাপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে অনেকেই তাদের অনলাইন উপস্থিতি অন্যদের থেকে লুকিয়ে রাখেন।

ফলে প্রয়োজনের সময় দ্রুত যোগাযোগ করা যায় না। বিষয়টি মাথায় রেখে পরিচিত কোন কোন ব্যক্তি অনলাইনে আছেন বা সম্প্রতি অনলাইনে ছিলেন, তা আলাদা করে জানার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালু হলে পরিচিত ব্যক্তিদের অনলাইনে সক্রিয় থাকার অবস্থা জানতে আলাদা করে তাদের চ্যাটবক্সে প্রবেশ করতে হবে না।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, বর্তমানে আইফোনের পরীক্ষামূলক সংস্করণে সুবিধাটির পরীক্ষা চলছে। পরীক্ষাধীন এ ব্যবস্থায় ‘কনট্যাক্টস হাব’ নামে নতুন একটি অংশ যোগ করা হচ্ছে, যা ব্যবহারকারীর মূল প্রোফাইল বিভাগের সঙ্গে সংযুক্ত থাকবে। সেখানে বর্তমানে সক্রিয় এবং সম্প্রতি অনলাইনে ছিলেন এমন ব্যক্তিদের তালিকা দেখা যাবে।

ডব্লিউআবেটাইনফোর তথ্যমতে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যোগ করার পাশাপাশি ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ আরও কার্যকর করতে নতুন এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সুবিধাটি কবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড সংস্করণেও এটি যুক্ত হবে কিনা, সেটিও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, ব্যবহারকারীদের হালনাগাদ প্রযুক্তির বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ দিতে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন–সেবা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামের এ সাবস্ক্রিপশন–সেবায় বিনা মূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তুলনায় একাধিক প্রিমিয়াম সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: নিউজ ১৮

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে অ্যাপল। পুরোনো সংস্করণের সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় দ্রুত ডিভাইস হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন একটি ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১৯৬০ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন অস্ট্রিয়ায় জন্ম নেওয়া মার্কিন অধ্যাপক ও সাইবারনেটিকস বিশেষজ্ঞ হাইঞ্জ ফন ফোরস্টার এবং তার দুই শিক্ষার্থী প্যাট্রিসিয়া এম মোরা ও লরেন্স ডব্লিউ আমিট।
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
চোখের সামনে একজন পরিচিত মানুষকে কথা বলতে দেখা যাচ্ছে। কণ্ঠও তারই মতো। মুখের অভিব্যক্তি স্বাভাবিক, ঠোঁটের নড়াচড়াও কথার সঙ্গে মিলছে।
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
প্রযুক্তি আর বিলাসিতার মেলবন্ধনে নতুন চমক দেখাল বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার। অ্যাপলের ভাঁজযোগ্য আইফোনের বিশেষ সংস্করণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যার সর্বোচ্চ দাম ২১ হাজার ৩৪০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ টাকা।
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে প্রতারকদের নতুন ফাঁদ, এক ক্লিকেই চুরি তথ্য-টাকা
হোয়াটসঅ্যাপে যে ফিচার সেট না করলে হারাতে পারেন পছন্দের নাম
হোয়াটসঅ্যাপ গোপনীয়তা বাড়াতে নিয়ে আসছে নতুন ফিচার
হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, বন্ধ হচ্ছে যে ফিচার