ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

২০ বছর পূর্তিতে আইফোন-২০ আনছে অ্যাপল, বিশেষ কী থাকবে এতে?

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১০:২৫ পিএম
২০তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন ডিজাইনের আইফোন ২০ আনছে অ্যাপল।

অ্যাপলের আইফোন সিরিজের ২০ বছর পূর্তি উপলক্ষে বাজারে আসতে পারে একেবারে নতুন ডিজাইনের আইফোন ২০। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি হতে পারে আইফোন এক্স-এর পর অ্যাপলের সবচেয়ে বড় ডিজাইন পরিবর্তন। এরই মধ্যে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এমন একাধিক তথ্য সামনে এসেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে নতুন এই ডিভাইসটি স্মার্টফোন জগতে নতুন ট্রেন্ড তৈরি করতে পারে।

কবে আসতে পারে আইফোন ২০?

বর্তমান তথ্য অনুযায়ী, অ্যাপল ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে, সম্ভবত সেপ্টেম্বর মাসে আইফোন ২০ উন্মোচন করতে পারে। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ২০তম বর্ষপূর্তি উপলক্ষে সংস্থাটি আইফোন ১৯ নামটি এড়িয়ে সরাসরি আইফোন ২০ নাম ব্যবহার করতে পারে। অতীতে ২০১৭ সালে ১০ বছর পূর্তিতে আইফোন ৯ বাদ দিয়ে আইফোন এক্স আনার নজিরও রয়েছে।

কোয়াড-কার্ভড ডিসপ্লে হতে পারে প্রধান আকর্ষণ

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ২০-এ চারদিক বাঁকানো বা কোয়াড-কার্ভড ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। এর ফলে সামনে থেকে দেখলে প্রায় বেজেলহীন একটি অল-স্ক্রিন অভিজ্ঞতা পাওয়া যাবে। ডিসপ্লের উপর কোনও নচ বা ডাইনামিক আইল্যান্ডও নাও থাকতে পারে।

আন্ডার-ডিসপ্লে ফেস আইডি ও ক্যামেরা

নতুন মডেলে ফেস আইডি সেন্সর এবং সামনের ক্যামেরা ডিসপ্লের নিচে লুকিয়ে দেওয়ার পরিকল্পনা করছে অ্যাপল বলে জানা যাচ্ছে। এতে পুরো স্ক্রিনটাই ব্যবহারযোগ্য হবে এবং ফোনের ডিজাইন আরও পরিষ্কার ও আধুনিক দেখাবে।

আরও পড়ুন

আরও শক্তিশালী এ২১ বায়োনিক চিপ

প্রতিবেদন অনুযায়ী, আইফোন ২০-এ ব্যবহার করা হতে পারে নতুন প্রজন্মের এ২১ বায়োনিক প্রসেসর। উন্নত এআই ফিচার, দ্রুততর পারফরম্যান্স এবং কম বিদ্যুৎ খরচের জন্য এই চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

ক্যামেরা ডিজাইনেও বড় পরিবর্তন

বহু বছর ধরে একই ধরনের ক্যামেরা বিন্যাস ব্যবহার করার পর এবার অনুভূমিক বা হরাইজন্টাল ক্যামেরা মডিউল দেখা যেতে পারে আইফোন ২০-এ। এর ফলে ফোনের পিছনের অংশের নকশায় নতুনত্ব আসবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

সিলিকন-কার্বন ব্যাটারির সম্ভাবনা

চীনের বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড ইতিমধ্যেই সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার শুরু করেছে। গুঞ্জন রয়েছে, অ্যাপলও এই প্রযুক্তি গ্রহণ করতে পারে। এর ফলে তুলনামূলক কম জায়গায় বেশি ক্ষমতার ব্যাটারি দেওয়া সম্ভব হবে। কিছু সূত্রে ৬,০০০এমএএইচ-এর কাছাকাছি ব্যাটারির কথাও বলা হয়েছে, যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।

অ্যান্ড্রয়েড ফোনেও কি বাড়বে কার্ভড ডিসপ্লের ব্যবহার?

অ্যান্ড্রয়েড জগতে কার্ভড ডিসপ্লে নতুন নয়। তবে অ্যাপল যদি সত্যিই চারদিক বাঁকানো ডিসপ্লে নিয়ে আসে, তাহলে অন্যান্য নির্মাতারাও নতুন করে এই প্রযুক্তির দিকে ঝুঁকতে পারে। অতীতে আইফোন এক্স-এর পর যেমন নচ ডিজাইন জনপ্রিয় হয়ে উঠেছিল, তেমনই আইফোন ২০ নতুন একটি ডিজাইন ট্রেন্ড তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইফোন ২০ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও এর সম্ভাব্য ফিচার ও ডিজাইন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় এরই মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। যদি গুঞ্জন সত্যি হয়, তবে ২০২৭ সালে স্মার্টফোন বাজারে বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে পারে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে সন্তান কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হয়ে গেলে অভিভাবকেরা জানতে পারবেন। পাশাপাশি সন্তানের অ্যাকাউন্টের বিভিন্ন গোপনীয়তা সেটিংসও নির্ধারণ করে দিতে পারবেন তারা।  শিশুদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোর ওপর বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় নতুন এই সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের প্যারেন্টাল কন্ট্রোল সুবিধায় অভিভাবকেরা নির্ধারণ করে দিতে পারবেন, কোন কোন ব্যক্তি তাঁদের সন্তানের প্রোফাইল ছবি দেখতে পারবেন এবং কারা তাকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন। সন্তান হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধা কীভাবে ব্যবহার করবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন তারা। তবে নতুন এ সুবিধার মাধ্যমে সন্তানের ব্যক্তিগত বার্তা পড়ার সুযোগ পাবেন না অভিভাবকেরা।  ফলে সন্তান যেসব বার্তা পাঠাবে বা গ্রহণ করবে, সেগুলো ব্যক্তিগতই থাকবে। ফোনকলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ফলে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু থাকলেও কিশোর-কিশোরীদের আদান–প্রদান করা বার্তা ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা চাইলে হোয়াটসঅ্যাপে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘মেটা এআই’ ব্যবহারও নিয়ন্ত্রণ করতে পারবেন। এ জন্য হোয়াটসঅ্যাপের ডিফল্ট ‘১৩+’ সেটিংস থেকে ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নিতে হবে। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ব্যবহার করা বাধ্যতামূলক নয়। অভিভাবকেরা চাইলে যেকোনো সময় সুবিধাটি বন্ধ করতে পারলেও কিশোর-কিশোরীরা নিজ থেকে বন্ধ করতে পারবে না। হোয়াটসঅ্যাপের নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ঐচ্ছিক হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।  তার মতে, এই ব্যবস্থা মেটার জন্য সুবিধাজনক হতে পারে। কারণ, এতে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কার্যক্রম কিছুটা কমবে। শুধু তা–ই নয়, কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার দায়িত্বের একটি অংশ অভিভাবক ও ব্যবহারকারীদের ওপর বর্তাবে। সূত্র: বিবিসি আরটিভি/এসআর
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ মানবজাতির জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারে—এমন বৈশ্বিক উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক স্বেচ্ছামূলক চুক্তিতে সই করেছেন প্রযুক্তি খাতের ছয় শীর্ষ নির্বাহী।
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাই জেনে নিন যেভাবে অনলাইনে টিন সার্টিফিকেট চাইলেই বাতিল করা যায়।
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল।
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী অক্টোবরে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব উদ্বোধন করা হবে।
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
আরও পড়ুন
নতুন আইফোন আনতেই গোপনে বাড়াল পুরোনো মডেলের দাম