নতুন ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪২ পিএম


ভোটার আইডি কার্ড
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড এখন শুধু পরিচয়ের মাধ্যম নয়। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ-নগদ ব্যবহার কিংবা মোবাইলের সিম কেনার জন্যও এটি প্রয়োজনীয়। তবে নতুন ভোটাররা যাদের ছবি ও আঙুলের ছাপ দিয়ে ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন, তারা এখনও যদি কার্ড হাতে পাননি, চিন্তার কিছু নেই।

বিজ্ঞাপন

এখন বাড়িতে বসেই অনলাইনে ভোটার আইডি কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করা সম্ভব।

কী লাগবে?

বিজ্ঞাপন

.ভোটার নিবন্ধনের সময় পাওয়া ফরম নম্বর (যার শুরুতে NIDFN থাকবে)

.জন্মতারিখ

বিজ্ঞাপন

.নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর

.স্মার্টফোনে NID Wallet App (ফেস ভেরিফিকেশনের জন্য)

বিজ্ঞাপন

ধাপে ধাপে ডাউনলোড পদ্ধতি:

১. প্রথমে এখানে যান।
২. Register বা ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করুন।
৩. ফরম নম্বর, জন্মতারিখ ও ভেরিফিকেশন কোড দিয়ে Submit করুন।
৪. বর্তমান ও স্থায়ী ঠিকানা দিন।
৫. মোবাইল নম্বর ভেরিফাই করুন (OTP কোড ব্যবহার করে)। প্রয়োজনে মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে।
৬. ফেস ভেরিফিকেশন করুন: NID Wallet App ব্যবহার করে ফেস স্ক্যান করুন।
৭. কাজ শেষ! ভেরিফিকেশন শেষে ড্যাশবোর্ড থেকে ভোটার আইডি কার্ডের PDF কপি ডাউনলোড করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ টিপস:

.ফরম নম্বর না থাকলে, নিবন্ধনের সময় মোবাইলে আসা SMS-এ দেওয়া ID নম্বর ব্যবহার করা যেতে পারে।

.ফেস ভেরিফিকেশন না করলে ডাউনলোড সম্ভব নয়।

.ডাউনলোড করা কপি সরকারি কাজে প্রাথমিকভাবে ব্যবহার করা যায়, তবে স্মার্ট কার্ড পেতে কিছু সময় লাগতে পারে।

সমস্যা হলে কী করবেন?

ওয়েবসাইটে লগইন করতে সমস্যা হলে পুনরায় চেষ্টা করুন বা স্থানীয় ইসি অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে NID Helpline (১০৫)–এ ফোন করে সহায়তা নিন।

আরও পড়ুন

এবার আপনার ভোটার আইডি কার্ড আপনার হাতের মুঠোয় নিরাপদ, দ্রুত এবং সচেতন থাকুন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission