চ্যাটজিপিতে বয়স যাচাই বাধ্যতামূলক, কিশোরদের জন্য কঠোর হচ্ছে নিরাপত্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪২ পিএম


চ্যাটজিপি
ছবি: সংগৃহীত

ওপেনএআই কিশোর-কিশোরীদের নিরাপত্তা বাড়াতে চ্যাটজিপিতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ১৬ বছর বয়সী কিশোরের আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভবিষ্যতে চ্যাটজিপিতে প্রবেশের জন্য ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। বয়স যাচাই প্রযুক্তির মাধ্যমে বা প্রয়োজন হলে পরিচয়পত্র জমা দিতে হতে পারে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির প্রতিক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক ব্লগ পোস্টে বলেন, কিশোরদের সুরক্ষা গোপনীয়তা ও স্বাধীনতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ১৫ বছরের একজন ব্যবহারকারীর সঙ্গে চ্যাটজিপিটির প্রতিক্রিয়া একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে আলাদা হবে।

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের সঙ্গে চ্যাটজিপিটি যৌনবিষয়ক বা প্রেম বিষয়ক আলোচনা করবে না। এছাড়া আত্মহত্যা বা নিজেকে আঘাত করার বিষয়েও আলোচনা বন্ধ থাকবে। যদি কোনো কিশোর আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে, চ্যাটজিপিটি প্রথমে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করবে, তা না হলে প্রয়োজন হলে কর্তৃপক্ষকে জানাবে।

ওপেনএআই জানিয়েছে, সংক্ষিপ্ত আলাপে নিরাপত্তাবিধি কার্যকর হলেও দীর্ঘ কথোপকথনের ক্ষেত্রে নিরাপত্তা অনেক সময় ব্যর্থ হয়। ২০২৪ সালের এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সী কিশোর অ্যাডাম রেইন আত্মহত্যা করলে দেখা যায়, সে চ্যাটজিপিটির সঙ্গে নিয়মিত ৬৫০টির মতো বার্তা বিনিময় করত এবং জিপিটি-৪ও মডেল ব্যবহার করেই শেষ চিঠি লেখার পরামর্শ নিয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অল্টম্যান বলেন, এই কঠিন সিদ্ধান্তগুলো বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে নেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা অভিজ্ঞতা থাকবে, যেখানে যৌনতা বা প্রেম বিষয়ক আলোচনা অনুমোদিত হবে, তবে অপ্রাপ্তবয়স্কদের জন্য থাকবে কড়াকড়ি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission