ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১১:০৬ এএম
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসিয়াল মিটিং সব ক্ষেত্রেই বহুল ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে। অনেক সময় গুরুত্বপূর্ণ কথোপকথন সংরক্ষণের প্রয়োজন হলেও অ্যাপটিতে সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো অফিসিয়াল সুবিধা নেই। তবে বিকল্প কিছু পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা ফোনের বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল সংরক্ষণ করতে পারেন। এ ক্ষেত্রে স্ক্রিন রেকর্ডার চালু করে অডিও রেকর্ডিং অপশন সক্রিয় করতে হবে। এরপর কল শুরু করলে কথোপকথন রেকর্ড হবে এবং কল শেষ হওয়ার পর ফাইলটি গ্যালারিতে সংরক্ষিত থাকবে। তবে কিছু ডিভাইসে নিরাপত্তাজনিত সীমাবদ্ধতার কারণে ইন্টারনাল অডিও রেকর্ড না-ও হতে পারে। এমন পরিস্থিতিতে স্পিকার মোড ব্যবহার করতে হতে পারে।

ফোনের নিজস্ব রেকর্ডিং সুবিধা কাজ না করলে অনেকেই তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) অ্যাপ ব্যবহার করেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কোনো অ্যাপ ইনস্টল করার আগে ব্যবহারকারীদের রিভিউ, প্রাইভেসি পলিসি এবং প্রয়োজনীয় পারমিশন যাচাই করা উচিত। কারণ কিছু অ্যাপ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে, অ্যাপলের কঠোর নিরাপত্তানীতির কারণে আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা তুলনামূলকভাবে কঠিন। আইওএস অপারেটিং সিস্টেমে সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো সুবিধা নেই। অনেক ব্যবহারকারী ম্যাকবুক বা অন্য কোনো ডিভাইসের সহায়তায় স্পিকার মোডে কথোপকথন রেকর্ড করেন, যদিও এতে অডিওর মান কিছুটা কমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ড করা অনেক দেশে আইনগত জটিলতার কারণ হতে পারে। তাই কল রেকর্ড করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেওয়া উচিত।

এ ছাড়া রেকর্ড করা ফাইলে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য থাকতে পারে। তাই এসব ফাইল নিরাপদে সংরক্ষণ, প্রয়োজন হলে পাসওয়ার্ড সুরক্ষা এবং এনক্রিপশন ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানুষের মতো কাজ করবে গুগলের নতুন ভার্সন জেমিনি এআই
কর্মক্ষেত্রের নানা কাজ সহজ করতে নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী এনেছে গুগল।
মানুষের মতো কাজ করবে গুগলের নতুন ভার্সন জেমিনি এআই
হারিয়ে যাচ্ছে ‘ম্যাজিক চার্জার’, স্মৃতিতে এক প্রজন্মের প্রযুক্তি-নস্টালজিয়া
একসময় মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে ফোনের প্রয়োজনই হতো না। ফোন থেকে ব্যাটারি খুলে আলাদা করে বসিয়ে দিতে হতো একটি বিশেষ চার্জারে।
হারিয়ে যাচ্ছে ‘ম্যাজিক চার্জার’, স্মৃতিতে এক প্রজন্মের প্রযুক্তি-নস্টালজিয়া
মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
মহাকাশে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশের কৃত্রিম উপগ্রহ ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ বা বিএস-১। ভারতের পুরোনো একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ বিপজ্জনকভাবে কাছে চলে আসায় সামান্য সরিয়ে নেওয়া হয় বিএস-১-কে। পরে মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে ধ্বংসাবশেষটি পাশ কাটিয়ে গেলে কেটে যায় শঙ্কা।
মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
বিপদের মুখে পৃথিবী, বিজ্ঞানীদের কঠোর সতর্কতা
মানব সভ্যতার টিকে থাকার উপযোগী পরিবেশ বজায় রাখতে সহায়ক পৃথিবীর ৯টি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ব্যবস্থার মধ্যে ৭টিই ইতোমধ্যে নিরাপদ সীমা অতিক্রম করেছে।
বিপদের মুখে পৃথিবী, বিজ্ঞানীদের কঠোর সতর্কতা
জেমিনি ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত গুগলের
বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবায় বড় পরিবর্তন আনছে গুগল। আগামী ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টে জেমিনি ফ্ল্যাশ ও জেমিনি প্রো মডেল ব্যবহারের সুযোগ থাকছে না। এ ক্ষেত্রে বিনামূল্যের ব্যবহারকারীরা শুধু জেমিনি ফ্ল্যাশ-লাইট মডেল ব্যবহার করতে পারবেন। গুগলের সাপোর্ট পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে জেমিনি অ্যাপ বা ডেস্কটপ সংস্করণে একাধিক মডেল বেছে নেওয়ার সুযোগ রয়েছে। তবে ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টে করা সব প্রশ্নের উত্তর দেবে জেমিনি ফ্ল্যাশ-লাইট। জেমিনি ফ্ল্যাশ-লাইটকে তুলনামূলকভাবে কম খরচের মডেল হিসেবে বিবেচনা করে গুগল। এর চেয়ে বেশি সক্ষম ফ্ল্যাশ মডেল। আর জটিল কাজ ও উন্নত যুক্তি বিশ্লেষণের জন্য তৈরি করা হয়েছে প্রো মডেল।  শুধু বিনামূল্যের ব্যবহারকারীরাই নয়, পরিবর্তনের প্রভাব পড়বে গুগলের এআই প্লাস গ্রাহকদের ওপরও। যুক্তরাষ্ট্রে মাসে ৫ ডলারের এই সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা জেমিনি ৩.১ প্রো মডেলের সুবিধা হারাবেন। গুগলের দাবি, জেমিনি ৩.১ প্রো জটিল গণিত ও কোডিংয়ের কাজে বেশি সক্ষম। পাশাপাশি টেক্সট, ফাইল, ছবি ও ভিডিও বিশ্লেষণে এর বোঝার ক্ষমতাও অন্য মডেলের তুলনায় বেশি। ফলে কোডিং, পড়াশোনা কিংবা বিপুল পরিমাণ নথি বিশ্লেষণের কাজে জেমিনি ব্যবহারকারীদের আরও ব্যয়বহুল সাবস্ক্রিপশন নিতে হতে পারে। গুগল এআই প্রোর মাসিক খরচ ২০ ডলার। আর আরও বেশি ব্যবহারের সীমা থাকা এআই আল্ট্রা প্ল্যানের জন্য মাসে অন্তত ১০০ ডলার খরচ করতে হবে। এদিকে মডেল ব্যবহারে নতুন ‘এফোর্ট লেভেল’ সুবিধাও যুক্ত করছে গুগল। ব্যবহারকারীরা লো, মিডিয়াম ও হাই-এই তিনটি স্তর থেকে প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন। স্তর যত বাড়বে, মডেল তত বেশি বিশদ ও গভীরভাবে কাজ করবে। তবে বেশি এফোর্ট লেভেল ব্যবহারে নির্ধারিত ব্যবহারের সীমাও দ্রুত শেষ হবে। এআই আল্ট্রা গ্রাহকদের জন্য থাকছে আরও উন্নত সুবিধা। তারা জেমিনির সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের জন্য ‘ডিপ থিংক’ অপশন পাবেন। এছাড়া সাধারণ ব্যবহারকারীদের জন্য জেমিনি ৪ আর্গন উন্মুক্ত হলে এআই আল্ট্রা গ্রাহকরাও সেটি ব্যবহারের সুযোগ পাবেন। বর্তমানে মডেলটি শুধু গুগলের ‘ফেয়ারউইন্ড প্রোগ্রাম’-এর সরকার ও বিশ্বস্ত অংশীদারদের জন্য সীমিতভাবে উন্মুক্ত রয়েছে। জেমিনি ফ্ল্যাশ সাধারণত দ্রুত ও দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা হয়। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া, লেখা তৈরি ও সম্পাদনা, অনুবাদ, ছবি বিশ্লেষণ, তথ্য সংক্ষেপ করা এবং সাধারণ কোড লেখা বা বিশ্লেষণের মতো কাজ করা যায়।  অন্যদিকে, জেমিনি প্রো তুলনামূলক জটিল ও বিশ্লেষণধর্মী কাজের জন্য তৈরি। জটিল গণিত ও যুক্তিভিত্তিক সমস্যা সমাধান, কোডিং, বড় নথি বিশ্লেষণ এবং টেক্সট, ছবি, ফাইল ও ভিডিও থেকে তথ্য বিশ্লেষণে এটি বেশি সক্ষম। শিক্ষার্থী ও গবেষকেরা বড় নথি বিশ্লেষণ, বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা এবং পড়াশোনার সহায়তায় জেমিনি প্রো ব্যবহার করতে পারেন। একইভাবে, সফটওয়্যার নির্মাতারা কোড তৈরি, ভুল শনাক্ত ও কোড বিশ্লেষণের কাজেও এটি ব্যবহার করতে পারেন। অন্যদিকে, দ্রুত উত্তর, সাধারণ লেখালেখি, অনুবাদ কিংবা দৈনন্দিন তথ্যভিত্তিক কাজের জন্য জেমিনি ফ্ল্যাশ বেশি উপযোগী। সূত্র: এনগ্যাজেট আরটিভি/এসআর
জেমিনি ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত গুগলের
আরও পড়ুন
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
এবার হোয়াটসঅ্যাপেও শিডিউল করা যাবে অডিও-ভিডিও কল