ইউটিউবে যে ভিডিও দিলেই বিপদ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ নভেম্বর ২০২৫ , ০৫:১১ পিএম


ইউটিউবে যে ভিডিও দিলেই বিপদ!
ছবি: সংগৃহীত

গেমারদের জন্য বড় সতর্কবার্তা দিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ইউটিউব’। সম্প্রতি ইউটিউব তাদের গেমিং নীতি আপডেট করেছে, যেখানে বিশেষ করে হিংসাত্মক কনটেন্ট নিয়ে নতুন নিয়ম এসেছে। নতুন নীতিতে বলা হয়েছে, ভিডিওতে যদি রিয়েলিস্টিক মানব ‘এনপিসি’-র উপর হিংসার দৃশ্য দেখানো হয়, তাহলে সেই ভিডিওর মনিটাইজেশন চলে যেতে পারে বা বয়স সীমাবদ্ধ হতে পারে। খবর ভাইসের

বিজ্ঞাপন

নতুন নীতির মূল অংশটি হল নন-কমব্যাট্যান্ট বা যে ‘এনপিসি’ যুদ্ধের অংশ নয় তাদের ওপর হিংসা দেখানো। যদিও ইউটিউব বলেছে এটি শুধু রিয়েলিস্টিক মানব চরিত্রের জন্য প্রযোজ্য। কিন্তু গেমাররা উদ্বিগ্ন, কারণ আধুনিক ‘এএএ’ গেমের গ্রাফিক্স বাস্তবসম্মত।

বিশেষভাবে ‘জিটিএ সিক্স’-কে লক্ষ্য করে গেমাররা চিন্তিত। রকস্টার গেমসের নতুন গেমটি ২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে এবং ইতিমধ্যেই ট্রেলারে দেখা গেছে যে, চরিত্রগুলোর গ্রাফিক্স অত্যন্ত বাস্তবসম্মত। জিটিএ সিরিজের ভক্তরা জানে, এই গেমের মূল আকর্ষণ হল ‘এনপিসি’-দের ওপর পরীক্ষা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু ইউটিউব-এর নতুন নীতির কারণে এই ধরনের ভিডিও আপলোড হলে চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিশেষ করে জিটিএ অনলাইন-এর রোলপ্লে (আরপি) সার্ভারগুলোতে, বেশিরভাগ চরিত্র নন-কমব্যাট্যান্ট হিসেবে গণ্য হবে। ফলে স্ট্রিমাররা ভাবছেন, ‘আউট অব কমব্যাট’ অন্য প্লেয়ার বা ‘এনপিসি’-কে আক্রমণ করলে ভিডিও কীভাবে প্রভাবিত হবে? গুগল জানিয়েছে, নির্ধারণের ক্ষেত্রে হিংসার দৈর্ঘ্য, জুমিং এবং কম্পাইলেশন ভিডিওর ধরনও বিবেচনা করা হবে।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission