যে ভুলে বাড়ছে বিদ্যুৎ বিল, যেভাবে কমবে জেনে নিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১০:২৮ এএম


যে ভুলে বাড়ছে বিদ্যুৎ বিল, যেভাবে কমবে জেনে নিন
ছবি: সংগৃহীত

বর্তমানে অনেকেই হঠাৎ করে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার অভিযোগ করছেন। কিন্তু সব সময় অতিরিক্ত ব্যবহার বা ইউনিট রেট এর কারণ নয়—অনেক সময় এর পেছনে থাকে ঘরের ভেতরের ভুল ইলেকট্রিক্যাল সংযোগ, বিশেষ করে আর্থিং তার সংক্রান্ত সমস্যা।

দেশের বহু বাড়িতে দেখা যাচ্ছে, আর্থিং তার সরাসরি গিয়ে যুক্ত হচ্ছে মেইন সুইচের নিউট্রাল লাইনের সাথে। এটি বিদ্যুৎ সার্কিটে একটি অপ্রয়োজনীয় লুপ তৈরি করে, যার ফলে অতিরিক্ত কারেন্ট খরচ হচ্ছে। ইলেকট্রিক মিটার এই অতিরিক্ত কারেন্টকেও ব্যবহার হিসেবে ধরে নিচ্ছে। ফলে প্রকৃত ব্যবহার কম হলেও বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে।

সঠিক সমাধান কী?

এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একজন অভিজ্ঞ ও দক্ষ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে পুরো সংযোগ যাচাই করিয়ে নেওয়া জরুরি। আর্থিং তার কখনোই সরাসরি নিউট্রালের সাথে যুক্ত হওয়া উচিত নয়। এটি আলাদাভাবে সার্ভিস নিউট্রাল তারের সাথে পাকিয়ে সংযুক্ত করতে হবে, যেটা বৈধ ও নিরাপদ উপায়।

নিরাপত্তার ঝুঁকিও বাড়ে

বিশেষজ্ঞদের মতে, ভুল আর্থিং সংযোগ শুধু বিলই বাড়ায় না, বরং এটি বাড়ায় বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি। অতিরিক্ত ভোল্টেজের কারণে হতে পারে আগুন, শর্ট সার্কিট কিংবা মৃত্যুঝুঁকি পর্যন্ত।

করণীয় ও সচেতনতা

  • নিজেরা কখনো বৈদ্যুতিক সংযোগে হাত দেবেন না
  • পুরনো ভবন বা ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত সেফটি চেকআপ করান
  • বৈধ মিটার ও সার্ভিস লাইন ব্যবহার করুন
  • আর্থিং সংযোগ কোথায় ও কিভাবে রয়েছে, তা যাচাই করুন
  • সরকার ও বিদ্যুৎ বিভাগের প্রচারণা অনুসরণ করে ঘরের ভেতরের সংযোগ খতিয়ে দেখুন

বিদ্যুৎ বিল বেড়ে গেলে শুধু বিদ্যুৎ অফিসে অভিযোগ করলেই হবে না। বরং নিজের ঘরের সংযোগ, বিশেষ করে আর্থিং তার কোথায় ও কীভাবে সংযুক্ত আছে, সেটা সঠিকভাবে নিশ্চিত করতে হবে। কারণ একটু সচেতনতা আপনাকে প্রতিমাসে হাজার টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় করতে সাহায্য করতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission