ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জাপানে বেড়েছে নেকড়ে রোবটের ব্যাপক চাহিদা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

জাপানে ভয়ংকর দেখতে ‘নেকড়ে রোবট’এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। মানুষের ওপর ভালুকের প্রাণঘাতী হামলা এবং গ্রামীণ এলাকায় ভালুকের উৎপাত বেড়ে যাওয়ায় এই বিশেষ রোবট কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন কৃষক, গলফ কোর্স পরিচালনাকারী ও নির্মাণশ্রমিকরা।

‘মনস্টার উলফ’ নামে পরিচিত এই যন্ত্রটি তৈরি করছে হোক্কাইডোভিত্তিক জাপানি কোম্পানি ওহাটা সেইকি। এটি মূলত একটি অ্যানিমেট্রনিক কাকতাড়ুয়া, যা বন্য প্রাণী বিশেষ করে ভালুক তাড়ানোর জন্য তৈরি করা হয়েছে।

রোবটটির লাল এলইডি চোখ জ্বলে ওঠে, মুখ ভয়ংকরভাবে খোলা থাকে এবং এটি গর্জন ও হুক্কাহুয়া ধরনের শব্দ করে। এতে কৃত্রিম লোম, স্পিকার, সেন্সর, ব্যাটারি ও সোলার প্যানেল সংযুক্ত রয়েছে। এছাড়া এটি ৫০টির বেশি ধরনের রেকর্ড করা শব্দ প্রচার করতে পারে, যার মধ্যে মানুষের কণ্ঠ ও বিভিন্ন ইলেকট্রনিক শব্দও রয়েছে। এসব শব্দ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়।

কোম্পানির প্রধান ইউজি ওহতা জানান, এ বছর তারা ইতোমধ্যে প্রায় ৫০টি অর্ডার পেয়েছেন, যা সাধারণত পুরো বছরের মোট অর্ডারের সমান। তিনি বলেন, আমরা প্রতিটি যন্ত্র হাতে তৈরি করি। এখন চাহিদা এত বেশি যে দ্রুত সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গ্রাহকদের দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, ভালুকের হামলা থেকে নিরাপত্তা এবং কৃষিপণ্যের ক্ষতি ঠেকাতে মানুষের সচেতনতা বেড়েছে। একই সঙ্গে মানুষ বুঝতে পারছে, এই যন্ত্রটি ভালুক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ সালে জাপানে ভালুকের হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যা আগের সর্বোচ্চ সংখ্যার দ্বিগুণেরও বেশি। একই সময়ে দেশজুড়ে ৫০ হাজারের বেশি ভালুক দেখা যাওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলের কিছু এলাকায় চলতি এপ্রিল মাসে গত বছরের তুলনায় চার গুণ বেশি ভালুক দেখা গেছে। প্রায় প্রতিদিনই ভালুককে বাড়িঘর, স্কুলের আশপাশ, সুপারমার্কেট এমনকি উষ্ণ প্রস্রবণ রিসোর্টেও দেখা যাচ্ছে।

প্রায় ৪ হাজার ডলার মূল্যের ‘মনস্টার উলফ’ রোবটটি এখন জাপানের গ্রামীণ এলাকায় নিরাপত্তার নতুন প্রতীক হয়ে উঠেছে।

সূত্র: আরব নিউজ

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
হঠাৎ মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যবহারকারী
বিশ্বজুড়ে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে সেই প্রযুক্তিই হঠাৎ অচল হয়ে পড়লে জীবনযাত্রা যেন থমকে যায়। যুক্তরাষ্ট্রে ঠিক তেমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন হাজারও মানুষ। 
হঠাৎ মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যবহারকারী
আরও পড়ুন
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
টাইফুন দুজুয়ানের তাণ্ডব: নিহত ২, বিদ্যুৎহীন ৫০ হাজারের বেশি মানুষ
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!