মডেল ভেদে নানান পার্থক্য থাকলেও একটি ডিজাইন–বিশেষত্ব বেশিরভাগ মোটরসাইকেলেই দেখা যায়- পেছনের সিট (পিলিয়ন সিট) সাধারণত রাইডারের সিটের চেয়ে উঁচু থাকে। অনেকের হয়তো এতে বসতে অসুবিধা হয়, কিন্তু নির্মাতারা কেন এমন নকশা ব্যবহার করেন, তা কি কখনও ভেবে দেখেছেন? আসুন, কারণগুলো জেনে নেওয়া যাক।
মোটরসাইকেলের শুরুটায় দেখলে বোঝা যায়—তখন কেবল রাইডারের জন্য ছোট একটি সিট ছিল, পিলিয়ন সিটের কোনো অস্তিত্বই ছিল না। কারণ মোটরসাইকেল শব্দটি মূলত মোটর লাগানো সাইকেল—এই ধারণা থেকেই এসেছে। তাই প্রথম দিকের বাইকগুলো প্রায় সাইকেলের মতোই ছিল।
সময়ের সঙ্গে মোটরসাইকেল আলাদা যান হিসেবে আত্মপ্রকাশ করে, এর নকশা উন্নত হয় এবং যাত্রীবহন সুবিধা যুক্ত হয়। সেই পরিবর্তনের ধারায় আজকের আধুনিক মোটরসাইকেলের সিট–ডিজাইন তৈরি হয়েছে।
মোটরসাইকেলের পেছনের সিট উঁচু রাখার মূল কারণ
_20251124_144309115.jpg)
১. আরামের উন্নতি
দৈনন্দিন ভ্রমণকে সহজ ও আরামদায়ক করতেই আজকের বাইকগুলো ডিজাইন করা হয়। পেছনের সিট একটু উঁচু রাখলে—
পিলিয়ন যাত্রীর পা ও বসার জায়গা বেশি থাকে
সামনের রাইডারের হেলমেট বা পিঠে বারবার মাথা ঠেকার সম্ভাবনা কমে
দীর্ঘ যাত্রায় এটি পিলিয়নের জন্য বেশি আরামদায়ক হয়।
২. বাইকের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে
মোটরসাইকেল চালানোর সময় যেমন রাইডারকে ভারসাম্য রাখতে হয়, তেমনই দুই চাকার মধ্যে সঠিক ওজনবণ্টনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে উঁচু পেছনের সিট বড় ভূমিকা রাখে।
যাত্রী একটু উঁচুতে বসলে সে মাধ্যাকর্ষণ কেন্দ্রের (সেন্টার অব গ্র্যাভিটি) কাছাকাছি অবস্থান করে।
এর ফলে পেছনে ভারী চাপ পড়ে না এবং সামনের চাকা হালকা হয়ে অসমতা তৈরি করে না।
বাইকের সামগ্রিক ভারসাম্য আরও স্থিতিশীল হয়।
সহজ করে বললে পপেছনে বসা ব্যক্তি যখন স্বাভাবিকভাবে সামান্য সামনে ঝুঁকে থাকেন, তখন তার ওজন দুই চাকার মাঝামাঝি চলে আসে। এতে বাইককে নিয়ন্ত্রণ করা সহজ হয়, বিশেষত সংকীর্ণ রাস্তা বা বেশি গতির পরিস্থিতিতে।

৩. বাতাসের ধাক্কা কমানো
পেছনের সিট উঁচু হওয়ায় পিলিয়ন যাত্রী রাইডারের পেছনে একটু ওপরে থাকে। এতে—
(ক) বাতাসের চাপ সহজে কাটিয়ে যাওয়া যায়।
(খ) উচ্চগতিতে বাইক দুলে যাওয়ার সম্ভাবনা কমে।
(গ) রাইডারও অতিরিক্ত চাপ অনুভব করেন না। ফলে যাত্রা হয় বেশি মসৃণ।
তাই পিলিয়ন সিট উঁচু দেখলে ভাববেন না এটি কেবল ডিজাইনের কারণে—বরং এটি আপনার যাত্রাকে আরও আরামদায়ক ও নিরাপদ করারই একটি প্রযুক্তিগত সমাধান।
সূত্র : নিউজ১৮
আরটিভি/এমএ




