ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ফ্রিতে এআই সফটওয়্যার, নতুন চালু হতেই ভাইরাল 

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
ওপেনক্ল এর অফিসিয়াল লোগো

বছরের শুরুতেই প্রযুক্তি বিশ্বে একটি নতুন নামের এআই এজেন্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। এটি চ্যাটজিপিটি বা জেমিনির মতো কোনো চ্যাটবট নয়, বরং এটি একটি ‘স্বায়ত্তশাসিত এআই এজেন্ট’ ওপেনক্ল (OpenClaw)। যা ব্যবহারকারীর ডিভাইসে ইনস্টল থাকলে নিজে থেকেই বেশ কিছু কাজ করতে পারে। পিটার স্টাইনবার্গারের তৈরি এই ফ্রি সফটওয়্যারটি সিলিকন ভ্যালি থেকে চীন পর্যন্ত ডেভেলপারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

চ্যাটভিত্তিক সাধারণ এআইকে প্রম্পট (নির্দেশ) দিলে সে কেবল টেক্সট বা ছবি আকারে সাড়া দেয়। কিন্তু ওপেনক্ল ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন অ্যাপ বা সেবার সাথে যুক্ত হয়ে কাজ করে দিতে পারে। এটি টেলিগ্রাম, সিগন্যাল, ডিসকর্ড বা হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমেও পরিচালনা করা যাচ্ছে।

এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ব্যবহারকারীর কম্পিউটারে চলে এবং পুরনো কথোপকথন বা কাজের ইতিহাস মনে রেখে সেই অনুযায়ী আচরণ করতে পারে। নির্মাতা পিটার স্টাইনবার্গার একে বর্ণনা করেছেন এভাবে- ‘এটি এমন একটি এআই, যা আসলেই কাজ করে।’
ওপেনক্ল’র শুরুর বিষয়টি বেশ আলোচিত ও ঘটনাবহুল। গত বছরের নভেম্বরে যখন এটি প্রথম আত্মপ্রকাশ করে, তখন এর নাম ছিল ‘ক্লডবট’। পিটার স্টাইনবার্গার মূলত অ্যানথ্রপিকের ‘ক্লড’ (Claude) এআই-এর নামানুসারে এর নামকরণ করেছিলেন।

তবে ট্রেডমার্ক বা নাম সংক্রান্ত আইনি জটিলতার কারণে অ্যানথ্রপিক অভিযোগ তুললে, ২০২৬ সালের ২৭ জানুয়ারি এর নাম বদলে রাখা হয় ‘মল্টবট’ (Moltbot)। লবস্টার বা গলদা চিংড়ির খোলস বদলানোর থিম থেকে এই নামটি নেওয়া হয়েছিল। কিন্তু পিটার স্টাইনবার্গারের কাছে নামটি খুব একটা যুতসই মনে হয়নি। তাই মাত্র তিন দিন পর আবার নাম পরিবর্তন করে চূড়ান্তভাবে রাখা হয় ‘ওপেনক্ল’ (OpenClaw)।

আরও পড়ুন

হঠাৎ কেন এত জনপ্রিয়তা?

জানুয়ারির শেষের দিকে ওপেনক্ল’র জনপ্রিয়তা হঠাৎ আকাশচুম্বী হওয়ার পেছনে দুটি প্রধান কারণ ছিল।

প্রথমত এটি সবার জন্য উন্মুক্ত হওয়ায় বিশ্বের যেকোনো প্রান্তের ডেভেলপাররা এটি ব্যবহার ও পরিবর্তন করতে পারছেন। গিটহাবে (GitHub) এটি ১,৪৫,০০০-এর বেশি রেটিং পড়েছে যা সফটওয়্যার জগতেও বিরল।

দ্বিতীয়ত উদ্যোক্তা ম্যাট শ্লিখ্ট ‘মল্টবুক’ নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করেন, যা বিশেষভাবে এই ধরনের এআই এজেন্টদের জন্য তৈরি। মল্টবুক ভাইরাল হওয়ার সাথে সাথে ওপেনক্ল’র পরিচিতিও ছড়িয়ে পড়ে। বিশেষ করে চীনে ডেভেলপাররা ওপেনক্ল-কে স্থানীয় ‘সুপার-অ্যাপ’ এবং শক্তিশালী ‘ডিপসিক’ মডেলের সাথে যুক্ত করে এর ব্যবহার বহুগুণ বাড়িয়ে দিয়েছেন।

Web-Image

সান ফ্রান্সিসকোতে ক্লকন অনুষ্ঠানের ব্যাকস্টেজে পিটার স্টাইনবার্গার (ডানে)

এবং সহ-উপস্থাপক টোমাস টেইলর (বামে)। ছবি: আরটিভি

নিরাপত্তা ও গোপনীয়তা:

ওপেনক্ল’র অসীম ক্ষমতার বর্ণনা যেভাবে প্রযুক্তিপ্রেমিরা দিয়েছেন এর নিরাপত্তা ঝুঁকি নিয়েও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। যেহেতু এটি একটি ‘স্বায়ত্তশাসিত এজেন্ট’, তাই কাজ করার জন্য একে ইমেইল, ক্যালেন্ডার এবং মেসেজিং অ্যাপের মতো সংবেদনশীল জায়গায় প্রবেশের অনুমতি (একসেস) দিতে হয়।

যদি ব্যবহারকারী সঠিকভাবে এটি সেটআপ করতে না পারেন, তবে ব্যক্তিগত তথ্য বা ইমেইল হ্যাকারদের হাতে চলে যাওয়ার ঝুঁকি থাকে।

স্ক্যাম বা প্রতারণা ফোর্বসের প্রতিবেদন বলছে, ওপেনক্ল’র জনপ্রিয়তাকে পুঁজি করে কিছু ভুয়া ওয়েবসাইট তৈরি হয়েছে, যা ম্যালওয়্যার ছড়াচ্ছে। যেহেতু এটি বিভিন্ন মডিউল ব্যবহার করে, তাই কোনো একটি মডিউল ক্ষতিগ্রস্ত হলে হ্যাকাররা পুরো সিস্টেমে ঢুকে পড়তে পারে।

তাই নিরাপত্তা গবেষকরা পরামর্শ দিয়েছেন, ওপেনক্ল সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। এটি মূলত ‘পাওয়ার ইউজার’ বা প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা রাখেন এমন ব্যক্তিদের জন্য উপযুক্ত। সংবেদনশীল বা অফিসের মূল অ্যাকাউন্টের সাথে এটি যুক্ত করার আগে ‘স্যান্ডবক্সে’ (বিচ্ছিন্ন পরিবেশ) ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’।
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
স্টারলিংকের প্রথম মাসের ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে
মোবাইল টাওয়ারের নেটওয়ার্কের বাইরে থেকেও যোগাযোগের সুযোগ দিতে আসছে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা। বাংলালিংক গ্রাহকদের জন্য স্টারলিংক প্রযুক্তির এ সুবিধা দুর্গম পাহাড়, উপকূল, সমুদ্র ও নেটওয়ার্কবিহীন এলাকায় যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি করছে। এ সেবার প্রথম মাসে নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে বিনা মূল্যে স্যাটেলাইট সুবিধা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। যেভাবে চালু করবেন সেবা এ সেবা ব্যবহারের জন্য আলাদা স্যাটেলাইট ফোন, ডিশ, অ্যান্টেনা কিংবা বিশেষ কোনো যন্ত্র কেনার প্রয়োজন নেই। তবে শুধু ফোরজি ফোন ও বাংলালিংক সিম থাকলেই সেবাটি ব্যবহার করা যাবে না। এ জন্য ফোনের সামঞ্জস্য, স্যাটেলাইট কাভারেজ এবং সংশ্লিষ্ট নম্বরে সেবাটির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সেবাটি নিজের নম্বরে চালু আছে কি না, তা জানতে বাংলালিংকের মাইবিএল (MyBL) অ্যাপ ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে অপারেটরের গ্রাহকসেবায়। পাশাপাশি ফোনের সফটওয়্যার হালনাগাদ রাখা এবং ফোরজি সুবিধা সক্রিয় আছে কি না, তা পরীক্ষা করতে হবে। আলাদা অ্যাপ ইনস্টল করতে হবে? স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আলাদা অ্যাপ ইনস্টল করে জটিল সেটআপ করার প্রয়োজন নেই। তবে ফোনটি এ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং অপারেটরের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। কখন স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হবে ফোন? প্রচলিত মোবাইল টাওয়ারের কাভারেজের বাইরে চলে গেলে উপযুক্ত ফোন স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে খোলা আকাশের নিচে থাকা সুবিধাজনক। ভবন, পাহাড় বা অন্য কোনো বড় বাধা সংযোগে প্রভাব ফেলতে পারে। তবে নেটওয়ার্কের বাইরে গেলেই স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইট সংযোগ পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। ফোনের মডেল, ব্যবহারকারীর অবস্থান, স্যাটেলাইট কাভারেজ ও অপারেটরের নির্ধারিত শর্তের ওপর সেবাটি নির্ভর করবে। প্রথম মাসে ফ্রি, এরপর কী? বাংলালিংকের ঘোষিত অফার অনুযায়ী, সেবা চালুর প্রথম মাসে নির্দিষ্ট ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্যাটেলাইট সুবিধা ব্যবহারের সুযোগ থাকবে। দ্বিতীয় মাস থেকে নির্দিষ্ট মাসিক ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গেও এ সুবিধা পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কে ব্যবহারের জন্য প্রতি মাসে পাঁচটি বিনা মূল্যের এসএমএস দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে কোন কোন প্যাকে এ সুবিধা পাওয়া যাবে, অফারটি পেতে অতিরিক্ত শর্ত রয়েছে কি না এবং সুবিধা গণনার তারিখ কী এসব তথ্য বাংলালিংকের আনুষ্ঠানিক নির্দেশনা থেকে যাচাই করে নেওয়া প্রয়োজন। স্যাটেলাইট সংযোগে কী করা যাবে? প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে সীমিত যোগাযোগের সুযোগ তৈরি করাই এ সেবার মূল উদ্দেশ্য। দুর্গম এলাকা, সমুদ্র, উপকূল কিংবা দুর্যোগের সময় প্রচলিত নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়লে এ প্রযুক্তি কাজে আসতে পারে। স্যাটেলাইট সংযোগের মাধ্যমে মেসেজিং, অবস্থানভিত্তিক কিছু সুবিধা এবং নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ থাকতে পারে। তবে সব অ্যাপ বা অনলাইন সেবা এতে কাজ করবে না। প্রচলিত ফোরজি বা ফাইভজি ইন্টারনেটের মতো উচ্চগতির সংযোগও আশা করা ঠিক হবে না। ডিশ বা অ্যান্টেনা বসানোর প্রয়োজন নেই প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তির পার্থক্য রয়েছে। সাধারণ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের জন্য অনেক ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে ডিশ বা অ্যান্টেনা বসাতে হয়। কিন্তু ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তিতে সামঞ্জস্যপূর্ণ মোবাইল ফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফলে বাড়ি বা অফিসে আলাদা ডিশ বসানোর প্রয়োজন হয় না। তবে ফোনের সামঞ্জস্য এবং অপারেটরের সেবার আওতাভুক্ত হওয়া জরুরি। অন্য অপারেটরের গ্রাহকেরা কি পাবেন? বাংলাদেশে সেবাটি বাংলালিংক গ্রাহকদের জন্য চালুর কথা বলা হয়েছে। অন্য অপারেটরের গ্রাহকেরা একই সুবিধা পাবেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। অর্থাৎ, শুধু ফোরজি ফোন থাকলেই স্টারলিংকভিত্তিক এ সেবা ব্যবহার করা যাবে না। প্রয়োজন হবে সামঞ্জস্যপূর্ণ ফোন, উপযুক্ত সিম এবং সংশ্লিষ্ট নম্বরে সেবাটির প্রাপ্যতা। সংযোগ না পেলে করণীয় ফোনে ফোরজি সুবিধা থাকা সত্ত্বেও স্যাটেলাইট সংযোগ না পেলে প্রথমে ফোনের সফটওয়্যার ও নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করতে হবে। এরপর মাইবিএল অ্যাপে সেবাটি নম্বরে চালু আছে কি না, তা দেখতে হবে। এসব পরীক্ষা করার পরও সংযোগ না পেলে বাংলালিংকের গ্রাহকসেবায় যোগাযোগ করে ফোনের সামঞ্জস্য, নম্বরের যোগ্যতা, কাভারেজ এবং অফারের শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়াই ভালো। আরটিভি/এসকে
স্টারলিংকের প্রথম মাসের ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
আরও পড়ুন
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
এআইয়ের যুগে সফটওয়্যার ইন্ডাস্ট্রি: চাকরি যাচ্ছে, নাকি বদলে যাচ্ছে কাজের ধরন?
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস