ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

দেশের তরুণ প্রজন্মের অনলাইন দুনিয়ায় বিচরণের প্রধান কারণ এখন ‘ক্যারিয়ার’ ও ‘বিনোদন’। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে দেখা গেছে, ইন্টারনেট ব্যবহারকারী তরুণদের একটি বড় অংশই অনলাইনে সক্রিয় থাকেন সরকারি চাকরির খোঁজে।

জরিপের তথ্যমতে, প্রায় ৬৪.২ শতাংশ তরুণ ইন্টারনেটে সবচেয়ে বেশি অনুসন্ধান করেন সরকারি চাকরির তথ্য। চাকরির পরেই তরুণদের আগ্রহের কেন্দ্রে রয়েছে খেলাধুলা; প্রায় ৪৯.৮ শতাংশ ব্যবহারকারী নিয়মিত ক্রীড়া সংক্রান্ত তথ্য সার্চ করে থাকেন।

বিবিএসের এই জরিপটি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, দেশের প্রায় ৭২.৪ শতাংশ মানুষ বর্তমানে নিয়মিত ইন্টারনেট ব্যবহার করছেন। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ভৌগোলিক এক বৈচিত্র্য লক্ষ্য করা গেছে, যেখানে ফেনী জেলা স্মার্টফোন ব্যবহারে দেশের শীর্ষে অবস্থান করছে। এর বিপরীতে কুড়িগ্রাম, পঞ্চগড় ও গাইবান্ধার মতো উত্তরবঙ্গের জেলাগুলো স্মার্টফোন ব্যবহারের দৌড়ে বেশ পিছিয়ে রয়েছে।

আরও পড়ুন

ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে দেখা গেছে, দেশের অধিকাংশ মানুষ (৮৪.৪ শতাংশ) ‘কপি-পেস্ট’ করতে পারদর্শী। এছাড়া ই-কমার্সের প্রসারেও ইতিবাচক চিত্র ফুটে উঠেছে; গত তিন মাসে প্রায় ১১.৬ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করেছেন এবং এক বছরে প্রায় ১৬.৯ শতাংশ নাগরিক ডিজিটাল মাধ্যমে সরকারি সেবা গ্রহণ করেছেন।

ডিজিটাল ঝুঁকির ক্ষেত্রে ৫০ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী ভাইরাস বা ম্যালওয়্যার সংক্রমণের মুখে পড়েছেন। পরিবার পর্যায়ে মোবাইল ফোনে প্রবেশাধিকার রয়েছে ৯৮ দশমিক ৯ শতাংশের, ইন্টারনেট ৫৫ দশমিক ১ শতাংশ এবং কম্পিউটার মাত্র ৯ দশমিক ০ শতাংশ।

ব্যক্তি পর্যায়ে মোবাইল ব্যবহার করেন ৮৮ দশমিক ৪ শতাংশ মানুষ, ইন্টারনেট ব্যবহার করেন ৫৩ দশমিক ৪ শতাংশ এবং কম্পিউটার ব্যবহার করেন ১১ দশমিক ৩ শতাংশ। ইন্টারনেট ব্যবহারে শহর-গ্রামে রয়েছে বড় ধরনের বৈষম্য। গ্রামে ৪৩ দশমিক ৬ শতাংশ, শহরে ৭৫ দশমিক ৭ শতাংশ।

মোবাইল মালিকানায় পুরুষরা এগিয়ে। এর হার ৭০ দশমিক ০ শতাংশ, যেখানে নারীর হার ৫৮ দশমিক ৯ শতাংশ। ইন্টারনেট ব্যবহারে পুরুষ ৫৬ দশমিক ৬ শতাংশ এবং নারী ৫০ দশমিক ২ শতাংশ। বেশি দামের কারণে ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট সেবা গ্রহণ করেন না।

এ ছাড়া মুঠোফোনে রেডিও শোনার প্রবণতা বাড়ছে, বিপরীতে কমছে টেলিভিশনের ব্যবহার; জরিপে এমন তথ্যও উঠে এসেছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলে সার্চ করেন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা, শরীরচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’।
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
আরও পড়ুন
তিন মাস ধরে ইন্টারনেট চলছে না সাপাহারের ৮৩ প্রাথমিক বিদ্যালয়ে, ভোগান্তিতে শিক্ষকরা
যে কারণে ‘Page Not Found’ বা ‘404 Error’দেখা যায়
দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস
সিমের নেট বন্ধ, তবু বিমানে ইন্টারনেট কীভাবে কাজ করে