ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

অনলাইনে জ্ঞানী-গুণীদের উক্তি লিখে মিলছে পুরস্কার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

উইকিউক্তিতে তথ্যসমৃদ্ধ ভুক্তির সংখ্যা বৃদ্ধি এবং এর সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে মাসব্যাপী চলছে 'উক্তি প্রতিযোগিতা ২০২৬'। 'বাংলা উইকিসংযোগ' দলের আয়োজনে ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলাভাষী স্বেচ্ছাসেবক ও অবদানকারীরা এই অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি সংকলনে অবদান রাখতে পারবেন। প্রতিযোগিতার মূল আকর্ষণ হিসেবে শীর্ষ ১০ বিজয়ীর জন্য থাকছে গিফট ভাউচার ও সার্টিফিকেট।

বিজয়ী তালিকার প্রথম স্থান অধিকারী পাবেন ৬,০০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার। দ্বিতীয় থেকে পঞ্চম স্থান অধিকারীদের জন্য থাকছে যথাক্রমে ৪,০০০, ৩,০০০, ২,৫০০ এবং ২,০০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম স্থানের বিজয়ীরা পাবেন ৫০০ টাকা করে গিফট ভাউচার। আর্থিক পুরস্কারের পাশাপাশি সেরা ১০ জনের জন্য থাকছে বিশেষ মুদ্রিত সনদপত্র এবং ন্যূনতম একটি ভুক্তি গৃহীত হওয়া সকল অংশগ্রহণকারীর জন্য থাকছে অনলাইন সনদপত্র।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীদের নাটক, চলচ্চিত্র, গান বা সাহিত্যের নির্দিষ্ট কিছু ক্ষেত্র ব্যতীত উল্লেখযোগ্য যেকোনো ব্যক্তি বা বিষয়ে নতুন উক্তির পাতা তৈরি করতে হবে। প্রতিটি নতুন পাতায় কমপক্ষে ১৫০টি শব্দ এবং নির্ভরযোগ্য উৎসসহ অন্তত ৩টি উক্তি থাকা বাধ্যতামূলক। বিদেশি ব্যক্তিদের উক্তির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-মুক্ত সাবলীল বাংলা অনুবাদ ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, উইকিপিডিয়ার সহপ্রকল্প উইকিউক্তি মূলত বিখ্যাত ব্যক্তিদের অমর বাণীর একটি মুক্ত ভাণ্ডার। বর্তমানে বাংলা উইকিউক্তিতে আড়াই হাজারের মতো উক্তির পাতা রয়েছে। এই জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার নিয়মাবলি ও নিবন্ধ জমা দেওয়ার বিস্তারিত তথ্য জানা যাবে উইকিউক্তির নির্ধারিত প্রকল্প পাতায় (https://w.wiki/KB4p)।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১ নভেম্বর থেকে ফোন এলেই দেখা যাবে কলারের নাম-পরিচয়
অপরিচিত নম্বর থেকে ফোন এলেই এবার জানা যাবে কলারের পরিচয়। আগামী ১ নভেম্বর থেকে ভারতে চালু হতে যাচ্ছে নতুন কলার শনাক্তকরণ ব্যবস্থা ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (সিএনএপি)।
১ নভেম্বর থেকে ফোন এলেই দেখা যাবে কলারের নাম-পরিচয়
সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’ 
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব স্থাপন, বিশেষায়িত প্রশিক্ষণ এবং স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি সাইবার অপরাধের মামলা তদন্তে দক্ষ জনবল গড়ে তুলতে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’ 
বাইকে ভালো মাইলেজ পেতে গতি রাখবেন কত?
জ্বালানি সাশ্রয় করতে মোটরসাইকেলের মাইলেজের দিকে নজর দেন অনেক চালক। বিশেষ করে জ্বালানির দাম বাড়লে কম খরচে বেশি পথ চলার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে বাইকের মাইলেজ বাড়াতে শুধু ধীরে চালালেই হবে না, জানতে হবে উপযুক্ত গতি, সঠিক গিয়ার ব্যবহার এবং চালানোর কৌশল।
বাইকে ভালো মাইলেজ পেতে গতি রাখবেন কত?
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শ দিতে জেমিনিতে নতুন সুবিধা চালু করছে গুগল।
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে ছড়ানো হচ্ছে জিরো-ক্লিক স্পাইওয়্যার
স্মার্টফোনে নজরদারি ও ব্যক্তিগত তথ্য চুরির নতুন কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে ‘জিরো-ক্লিক’ স্পাইওয়্যার। অনলাইন বিজ্ঞাপন দেখার সময়ই ব্যবহারকারীর অজান্তে যন্ত্রে প্রবেশ করতে পারে এই ক্ষতিকর সফটওয়্যার।
বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে ছড়ানো হচ্ছে জিরো-ক্লিক স্পাইওয়্যার