পুনরায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ৩১ মার্চ ২০১৮ , ০৯:১৬ পিএম


পুনরায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর

দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)এর ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনে সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বাধীন টিম হরাইজন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে।

বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা তাঁকেই বেসিসের পরবর্তী সভাপতি করা হয়েছে।

আটজন পরিচালকের মধ্যে এই প্যানেল থেকেই জয়ী হয়েছেন ৬ জন। জয়ী হওয়া বাকি দুই পরিচালক হলেন উইন্ড অব চেঞ্জ ও টিম দুর্জয়ের নেতৃত্বে থাকা লুনা শামসুদ্দোহা ও মোস্তফা রফিকুল ইসলাম ডিউক।

আর অ্যাসোসিয়েট পদে স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন একেএম ফাহিম মাশরুর। বিজয়ী এই নয় সদস্য পরবর্তী বোর্ড সভায় ২০১৮-২০ পর্ষদের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।

নির্বাচনে পরিচালক পদে সর্বোচ্চ ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান সভাপতি সৈয়দ আলমাস কবির। অন্যদিকে মুশফিকুর রহমান পেয়েছেন ১৮৩ ভোট, শোয়েব আহমেদ মাসুদ পেয়েছেন ১৮১ ভোট, তামজিদ সিদ্দিক স্পন্দন পেয়েছেন ১৮০ ভোট, ফারহানা এ রহমান পেয়েছেন ১৭৮ ভোট, দিদারুল আলম সানি পেয়েছেন ১৭৫ ভোট, লুনা শামসুদ্দোহা পেয়েছেন ১৭৪ ভোট এবং মোস্তফা রফিকুল ইসলাম ডিউক পেয়েছেন ১৬৬ ভোট। অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে একেএম ফাহিম মাশরুর ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: মার্কিন ভিসা পেতে সোশ্যাল মিডিয়ার তথ্য লাগতে পারে
--------------------------------------------------------

এই নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৪৭৪ জন ভোটারের মধ্যে ৩৯৭ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৯৭ জন ভোটারের মধ্যে ১৪৫ জন সদস্য ভোট দেন। এবারের নির্বাচনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission