৪ ঘণ্টার মধ্যে যেসব জেলায় ঝড় বইতে পারে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০৮:৩০ এএম


৪ ঘণ্টার মধ্যে যেসব জেলায় ঝড় বইতে পারে
ফাইল ছবি।

দেশের ছয় জেলার ওপর দিয়ে সকাল ১১টার মধ্যে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বগুড়া, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলায় সকাল ৭ টা থেকে ১১ টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে, দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission