আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ০৮:১৮ এএম


আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৪ শতাংশ। সোমবার (২৪ নভেম্বর) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে।

এ ছাড়া সোমবার প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission