সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ১২:৫৩ পিএম


সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি
ফাইল ছবি

বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞাপন

এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুন

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আরও বলছে, এ সময়ের মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission