দেশের তাপমাত্রা আগামী সোমবার পর্যন্ত ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তারপর থেকে দেশে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত কয়েকদিন ধরে রাজধানীতে তীব্র শীত অনুভূত হলেও কোনো শৈত্যপ্রবাহ ছিল না। আগামী সপ্তাহের মাঝ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তবে ১৭টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।
শৈত্যপ্রবাহ প্রবণ জেলাগুলো হলো- মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলবীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।
আরটিভি/এফএ



