শীত নিয়ে আরও বড় দুঃসংবাদ

আরটিভি নিউজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ০৮:৪৩ পিএম


শীত নিয়ে আরও বড় দুঃসংবাদ
শীত নিয়ে আরও বড় দুঃসংবাদ। ছবি: সংগৃহীত

হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ। আগামী পাঁচ দিনের শুরুর দিকে শীত আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

তিনি জানিয়েছেন, আগামীকাল (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দুপুর পর্যন্ত তা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। 

আরও পড়ুন

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরও প্রবল থাকতে পারে।

পরবর্তী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) থেকে রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকবে।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হাড় কাঁপানো শীতে সাধারণ মানুষ শীতের তীব্রতা অনুভব করছেন। বিশেষ করে ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহে যাতায়াত ও দৈনন্দিন কাজকর্মে অসুবিধা দেখা দিতে পারে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission