২ বিভাগে বৃষ্টি হলেও বাকি অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকছে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০:৪৭ এএম


২ বিভাগে বৃষ্টি হলেও বাকি অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকছে
ছবি: সংগৃহীত

দেশে দুই বিভাগে বৃষ্টির হতে পারে। বাকি অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের কোথাও বৃষ্টির রেকর্ড নেই।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তাপমাত্র ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মৃদু তাপপ্রবাহ। তাপমাত্র ৩৮ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মাঝারি তাপপ্রবাহ। এরপর তাপমাত্র ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তীব্র তাপপ্রবাহ এবং তাপমাত্র ৪২ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission