ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, স্বস্তি মিলবে কবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:০২ পিএম
ছবি: সংগৃহীত

দেশের ১৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত বাড়লে কিছুটা স্বস্তি মিলতে পারে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বিরাজ করছে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে।

শুক্রবারও (২৪ এপ্রিল) একই ধারা বজায় থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (২৫ এপ্রিল) থেকে পরিস্থিতিতে কিছুটা পরিবর্তনের আভাস রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৬ এপ্রিল) বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এতে সারাদেশে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা চলমান তাপপ্রবাহ কমাতে ভূমিকা রাখতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪৯ মিলিমিটার।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবে কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় আগামী পাঁচ দিন পর সারাদেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
কবে কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
আশ্বিনের শেষ দিন আজ। দোরগোড়ায় হেমন্তকাল। মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় অনেকটাই কমে এসেছে বৃষ্টির প্রবণতা।
শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে 
দেশের তিন বিভাগে শুক্রবার (১৬ অক্টোবর) বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে 
আরও পড়ুন
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ল ১ হাজার একর বনাঞ্চল
আবহাওয়া নিয়ে সুখবর
টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা