ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি: সংগৃহীত

দেশের অধিকাংশ অঞ্চলে বইছে তীব্র দাবদাহ। কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এর মধ্যেই উত্তাপের সব রেকর্ড ভেঙে রাজশাহীতে তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ দেশের আরও বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে। আবহাওয়া অফিসের নিয়মানুযায়ী ৩৬ ডিগ্রি থেকে শুরু করে এর ওপরের তাপমাত্রা তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। সেই মানদণ্ড অনুযায়ী ঢাকা টাঙ্গাইল মাদারীপুর দিনাজপুর রাঙামাটি ও বান্দরবানসহ মোট ২৪টি জেলায় বর্তমানে তাপপ্রবাহ বিরাজ করছে।

আরও পড়ুন

এদিকে বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্যমতে, রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোর ও সিরাজগঞ্জে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা কুষ্টিয়া ও পাবনা জেলায় তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। রাজধানী ঢাকাতেও তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করেছে। দিনের অধিকাংশ সময় কড়া রোদের কারণে বাইরে বের হওয়া দায় হয়ে পড়েছে।

আবহাওয়াবিদ মো ওমর ফারুক জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার তাপপ্রবাহের তীব্রতা খুব একটা না বাড়লেও এরপরের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কবে কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় আগামী পাঁচ দিন পর সারাদেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
কবে কমবে তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
আশ্বিনের শেষ দিন আজ। দোরগোড়ায় হেমন্তকাল। মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় অনেকটাই কমে এসেছে বৃষ্টির প্রবণতা।
শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে 
দেশের তিন বিভাগে শুক্রবার (১৬ অক্টোবর) বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে 
আরও পড়ুন
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা