ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অসময়ের বইমেলায় মুখে হাসি নেই ক্রেতা-বিক্রেতার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

শেষ হয়েছে অমর একুশে বইমেলা। নানা আলোচনা, সমালোচনা এবং প্রকাশকদের মাঝে বিক্রির প্রবল অসন্তোষ নিয়েই রোববার (১৫ মার্চ) শেষ হয়েছে ১৮ দিনের এই সংক্ষিপ্ত আয়োজন। দেশের সবচেয়ে বড় এই বই উৎসবকে ঘিরে প্রতিবারই লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা থাকে। তবে এবারের চিত্র ছিল একেবারেই ভিন্ন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রথাগত পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে এবারের মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। দীর্ঘদিনের ঐতিহ্যের তুলনায় মেলার স্থায়িত্ব কম হওয়ায় এবং রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে এবারের মেলায় বইয়ের কেনাবেচায় কাঙ্ক্ষিত গতি দেখা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

অন্যদিকে ফেব্রুয়ারি মাসেই পবিত্র রমজানের আগমন—সব মিলিয়ে মেলা আয়োজনের সময়সূচি নিয়ে কর্তৃপক্ষকে বেশ বেকায়দায় পড়তে হয়েছিল। রমজানে পাঠক সমাগম কম হওয়ার আশঙ্কায় মেলা ২৫ দিনে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ‘প্রকাশক ঐক্য’সহ বড় একটি অংশ ঈদের পর মেলা আয়োজনের দাবি জানালে বাংলা একাডেমি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে।

সবশেষে ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার চূড়ান্ত সময়সীমা নির্ধারিত হয়। উল্লেখ্য, এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন রাখা হয়নি ও প্রকাশকদের স্টল ভাড়া মওকুফ করা হয়েছিল। বাংলা একাডেমির তথ্যমতে, গত বছর মেলায় ৩ হাজার ২৯৯টি নতুন বই প্রকাশিত হলেও এবার শেষ দিন পর্যন্ত সেই সংখ্যা ছিল দেড় হাজারের কম। অর্থাৎ নতুন বইয়ের সংখ্যা অর্ধেকের নিচে নেমেছে।

অধিকাংশ প্রকাশকের দাবি, বিক্রিও গতবারের তুলনায় অর্ধেকের কম হয়েছে। কেউ কেউ বলছেন, বই বিক্রির লভ্যাংশ দিয়ে বিক্রয়কর্মীদের বেতন জোগানোই কঠিন হয়ে পড়েছে। লেখকদের মতে, গত কয়েক বছরের তুলনায় পাঠক উপস্থিতি ছিল নামমাত্র। তবে প্রতিকূলতার মাঝেও ইতিবাচক সম্ভাবনা দেখছেন কেউ কেউ।

প্রকাশকরা বলছেন, ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়া এবং ১৫ মার্চ শেষ হওয়ার সিদ্ধান্তে তারা শুরু থেকেই দ্বিধাবিভক্ত ছিলেন। অনেক বড় প্রকাশনা সংস্থা এবার তাদের বিনিয়োগের অর্ধেকও তুলতে পারেনি বলে দাবি করেছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘সার্ক–ফোসওয়াল আজীবন সম্মাননা পুরস্কার ২০২৬’ (SAARC–FOSWAL Lifetime Achievement Award 2026)-এ ভূষিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক নূরুল হক।
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
কাজী নজরুল ইসলামের সাহিত্য ও রাজনৈতিক দর্শনকে আধুনিক ভূ-রাজনৈতিক খণ্ডন এবং কাঠামোগত নৈতিক অবক্ষয় নিরাময়ের এক চূড়ান্ত রূপরেখা হিসেবে অভিহিত করেছেন প্রখ্যাত মার্কিন রাজনীতিবিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক উইনস্টন ই. ল্যাংলি। দীর্ঘ তিন দশকের গভীর গবেষণার ওপর ভিত্তি করে তিনি নজরুলের এই বৈশ্বিক উপযোগিতা তুলে ধরেন।
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি শায়লা আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন। পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২৬–২০২৮ মেয়াদে এ নির্বাহী কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা