ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

আজ পর্দা নামছে অমর একুশে বইমেলার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম
ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। নানা আলোচনা, সমালোচনা এবং প্রকাশকদের মাঝে বিক্রির প্রবল অসন্তোষ নিয়েই রোববার (১৫ মার্চ) শেষ হচ্ছে ১৮ দিনের এই সংক্ষিপ্ত আয়োজন।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রথাগত ১ ফেব্রুয়ারির পরিবর্তে এবারের মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। দীর্ঘদিনের ঐতিহ্যের তুলনায় মেলার স্থায়িত্ব কম হওয়ায় এবং রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে এবার বইয়ের কেনাবেচায় কাঙ্ক্ষিত গতি দেখা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

মেলা আয়োজক কমিটি এবং প্রকাশকরা জানিয়েছেন, আজ সমাপনী দিনে মেলা প্রাঙ্গণে পাঠক, লেখক ও দর্শনার্থীদের বড় ধরনের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তে প্রিয় লেখকের বই সংগ্রহ করতে দুপুরের পর থেকেই পাঠকদের পদচারণায় মুখরিত হতে পারে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। এবারের মেলায় নতুন বই এসেছে দেড় হাজারের বেশি। তবে মেলার সময়সীমা কম থাকা এবং যাতায়াত বিড়ম্বনাসহ নানা কারণে গত বছরের তুলনায় এবারের বিক্রি নিয়ে প্রকাশকদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে।

বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এক বিশেষ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে বছরের শ্রেষ্ঠ প্রকাশনাগুলোর জন্য গুণীজন স্মৃতি পুরস্কার প্রদান এবং মেলার সার্বিক অর্জন নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হবে।

প্রকাশকরা বলছেন, ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়া এবং ১৫ মার্চ শেষ হওয়ার সিদ্ধান্তে তারা শুরু থেকেই দ্বিধাবিভক্ত ছিলেন। অনেক বড় প্রকাশনা সংস্থা এবার তাদের বিনিয়োগের অর্ধেকও তুলতে পারেনি বলে দাবি করেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় বিভাগীয় বইমেলা শুরুর তারিখ ঘোষণা
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনায় বিভাগীয় বইমেলা শুরুর তারিখ ঘোষণা
হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা
একসময় গ্রামবাংলার শীতের সন্ধ্যা মানেই ছিল যাত্রাপালার আসর। সন্ধ্যা নামতেই গ্রামের মাঠে কিংবা খোলা প্রাঙ্গণে জড়ো হতেন নানা বয়সী মানুষ। রাতভর চলত গান, অভিনয় আর দর্শকের উচ্ছ্বাস। সময়ের পরিবর্তনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই বিনোদনমাধ্যম হারিয়ে যেতে বসেছে। তবে সেই ঐতিহ্য ধরে রাখতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাচনী-ঘগোয়া গ্রামের অজিত বাবু ও স্থানীয় শিল্পীরা।
হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা
আন্তর্জাতিক মাতৃভাষা পদক আবেদন পাঠানোর সময় বাড়ল
রোববার (২৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা পদক আবেদন পাঠানোর সময় বাড়ল
আজ ভাষা সৈনিক-লেখক দেওয়ান মোহাম্মদ আজরফের জন্মদিন
শিক্ষাবিদ, দার্শনিক, লেখক ও জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফের ১২০তম জন্মদিন আজ (২৫ অক্টোবর)।
আজ ভাষা সৈনিক-লেখক দেওয়ান মোহাম্মদ আজরফের জন্মদিন
কবি মোহাম্মদ রফিকের জন্মদিন আজ, যার কবিতা কাঁপিয়ে দিয়েছিল এরশাদের শাসন
বাংলা কবিতার ইতিহাসে মোহাম্মদ রফিক এক অনন্য নাম।
কবি মোহাম্মদ রফিকের জন্মদিন আজ, যার কবিতা কাঁপিয়ে দিয়েছিল এরশাদের শাসন
আরও পড়ুন
খুলনায় বিভাগীয় বইমেলা শুরুর তারিখ ঘোষণা
একুশে বইমেলার তারিখ ঘোষণা 
ইসলামি বইমেলা উদ্বোধনের সময়সূচি পরিবর্তন
বর্ণাঢ্য আয়োজনে ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা অনুষ্ঠিত