ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:১৫ পিএম
নিখোঁজ জয়া দাস। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় জয়া দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জামাইপাড়া এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এই ঘটনায় শনিবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী।

জয়া দাস সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের (২৬) স্ত্রী। তার বাবার বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামে।

পুলিশ ও নববধূর স্বামীর বাড়ি সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার ১১ দিন আগে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের সঙ্গে জয়া দাসের বিয়ে হয়। বিয়ের পর নবদম্পতি সুনামগঞ্জ শহরের ৫নং ওয়ার্ডের জামাই পাড়ায় স্বামীর কাকার বাসায় বেড়াতে আসেন। পরে শুক্রবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে কাকা শ্বশুরের বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি স্বামী ও তার স্বজনরা। এরপর চয়ন তালুকদার সদর থানায় জিডি করেন।

আরও পড়ুন

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এক নববধূ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং নববধূকে খুঁজে বের করার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০
ন্যূনতম মাসিক মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণের দাবিতে সাভারের উলাইল এবং হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০
সাভারে তিন সাংবাদিকের ওপর হামলা ও মারধর
ঢাকার সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও মারধরের শিকার হয়েছে ৩ সংবাদমাধ্যমকর্মী।  বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চলমান শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে আন্দোলনকারীদের দ্বারা এই হামলার শিকার হন তারা।  হামলায় আহতরা হলেন— স্টার নিউজের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধ রাইয়ান বিন আমিন এবং ক্যামেরাপারসন, মো. উজ্জ্বল হোসেন।  হামলার শিকার সংবাদমাধ্যমকর্মীরা জানান, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে সংবাদ সংগ্রহে হেমায়েতপুরের পদ্মার মোড়ে যান তারা। কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিকের বক্তব্য গ্রহণের পর ওই স্থান থেকে কিছুটা এগিয়ে ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করছিলেন তারা। এসময় মাস্ক পরা কয়েকজন তাদের সাংবাদিক পরিচয় শুনে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়িভাবে মারতে শুরু করে। একপর্যায়ে আশপাশ থেকে কয়েকজন এগিয়ে এসে হামলাকারীদের বুঝিয়ে সাংবাদিকদের ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সুযোগ করে দেয়। আরটিভি/এসআর
সাভারে তিন সাংবাদিকের ওপর হামলা ও মারধর
সাজেক সড়কে চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ
সাজেক সড়কে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ চলছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। চার দফায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে তৃতীয়দিনের অবরোধ চলছে। তবে বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে অবরোধের মধ্যে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যানবাহন চলাচলে ছাড় দেওয়া হয়েছে।
সাজেক সড়কে চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ
কালিয়াকৈরে শ্রমিক ছদ্মবেশী আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে নামল বিএনপি
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের যারা ছদ্মবেশ ধারণ করে শ্রমিকদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে মাঠে থাকার কথা জানিয়েছে বিএনপি।
কালিয়াকৈরে শ্রমিক ছদ্মবেশী আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে নামল বিএনপি
আজও অশান্ত সাভার শিল্পাঞ্চল
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড় এবং ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ও ফুলবাড়িয়া এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষের পর বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়ক ও সিংগাইর সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। 
আজও অশান্ত সাভার শিল্পাঞ্চল
আরও পড়ুন
৪ দিন ধরে সন্ধান নেই চট্টগ্রামের দুই স্কুলছাত্রের
পদ্মায় গোসলে নেমে দুই যুবক নিখোঁজ
উত্তাল প্রশান্ত মহাসাগরে ঝাঁপিয়ে ১৬ জনকে বাঁচালেন ২৪ বছরের উদ্ধারকর্মী
অ্যামেলিয়া ইয়ারহার্টের নিখোঁজ বিমানের খোঁজে অভিযান, মিলল না প্রমাণ