সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২ জনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ২৭ জুন ২০১৭ , ০৩:০১ পিএম


সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নলসন্ধ্যা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে আহত দুই জনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন নলসন্ধ্যা গ্রামের শহিদুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৩০) ও একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে সামিউল ইসলাম (২৭)।

মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সামিউল মারা যান। আর ঢাকার আরেকটি বেসরকারি হাসপাতালে মারা যান খায়রুল ইসলাম (৩০)।

উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার পবিত্র কুমার জানান, আগে থেকেই তোফাজ্জল ও ময়নাল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার ময়নুল গ্রুপের সদস্যরা তোফাজ্জল গ্রুপের লোকজনের ওপর হামলা চালালে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। 

তিনি আরো জানান, আহতদের মধ্যে সামিউল ও খায়রুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। পরে মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission