ঝালকাঠিতে ৭ বছরের কন্যাশিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে এক ৬৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে।
অভিযুক্ত ওই বৃদ্ধের নাম সুলতান হাওলাদার।
শুক্রবার সদর উপজেলার কৃষ্ণকাঠিতে এ যৌন নিপীড়নের ঘটনাটি ঘটে।
পুলিশ বলছে, নিপীড়িত শিশুটি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণিতে পড়ে। ঘটনার পর এলাকা ছেড়েছেন সুলতান।
শনিবার দুপুরে শিশুটির খোঁজ নিতে হাসপাতালে যান জেলা প্রশাসক মো. হামিদুল হক।
ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম ফরহাদ জানিয়েছেন, শিশুটি এখন শঙ্কামুক্ত। তাকে দরকারি চিকিৎসা দেয়া হচ্ছে। তবে মামলা হবার পর এখন যৌন নিপীড়নের আলামত পরীক্ষা করা হবে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. তাজুল ইসলাম জানিয়েছেন, যৌন নিপীড়নের অভিযোগে শনিবার সুলতানের বিরুদ্ধে মামলা করেছেন ওই কন্যাশিশুর মা। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
কে/এসজে




