ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ময়মনসিংহের ৬৮৭ পরিচ্ছন্নতাকর্মী

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৬ পিএম
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন।  ছবি: আরটিভি

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নগরীর টাউন হল মোড় সংলগ্ন তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই নগদ অর্থ তুলে দেওয়া হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব এস এম মিকাইল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম এবং প্রধান বর্জ্য কর্মকর্তা শিরিন সুলতানা। এ ছাড়াও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুদান বিতরণকালে প্রশাসক রোকনুজ্জামান সরকার বলেন, মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন এবং যানজটমুক্ত শহর নিশ্চিত করতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলস পরিশ্রম করেন। তাদের এই কাজের স্বীকৃতি ও ঈদ আনন্দ ভাগ করে নিতেই মাননীয় প্রধানমন্ত্রী এই বিশেষ আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছেন। মূলত কর্মীদের কাজে আরও বেশি অনুপ্রেরণা জোগাতেই এই উপহার প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং মশামুক্ত একটি নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি শহরবাসীকে একটি আধুনিক নগরী উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সেইসঙ্গে তিনি উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশ দেন।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
নারায়ণগঞ্জ বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল মান্নান মনিরের বিরুদ্ধে।
স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু
ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় কারাবন্দি কাজল রেখা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু
আরও পড়ুন
বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, অতঃপর... 
৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু